সোমবার, ২০ এপ্রিল ২০২৬
করোনাভাইরাস নিয়ে গবেষণা থেমে নেই। এই ভাইরাসের নমূনা পরীক্ষা পদ্ধতি থেকে শুরু করে ভ্যাকসিন আবষ্কারে চলছে গবেষণা। শুরুর দিকে করোনা পরীক্ষা বেশ ব্যয়বহুল ও সময়সাধ্য হলেও ক্রমেই তা সাধারণের নাগালে চলে আসছে। অস্ট্রেলিয়ার একদল গবেষক তো মাত্র ২০ মিনিটেই করোনা পরীক্ষা করা সম্ভব বলে ঘোষণা দিয়েছে। মোনাস বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন, তারা মানুষের রক্ত পরীক্ষার মাধ্যমেই ২০ মিনিটের মধ্যে বলে দিতে পারছেন করোনা শনাক্তের ফলাফল। এসিএস সেন্সরস জার্নালে প্রকাশিত গবেষণায় গবেষকরা বলেন, ‘কতটা দ্রুত ভাইরাসটি ছড়িয়ে পড়ছে, কতটা অল্প সময়ের মধ্যে একে চিহ্নিত করা যাচ্ছে এমন বিবেচনা থেকেই দীর্ঘমেয়াদি চাহিদার কথা মাথায় রেখে এ গবেষণা করা হয়েছে।’ ২৫ মাইক্রোলিটার প্লাজমা নমুনা ব্যবহার করা হয়েছে গবেষক দলটির গবেষণায়। এ পরীক্ষার মাধ্যমে তারা করোনাভাইরাসের কারণ হিসেবে লালাগ্রন্থিগুলোর উজ্জীবিত হওয়ার কারণ খুঁজে বের করেছেন। রক্তে করোনার নমুনা চিহ্নিত করার মধ্য দিয়েই গবেষকরা নির্ণয় করছেন করোনা সংক্রমণ হয়েছে কি না। রক্ত পরীক্ষার মধ্য দিয়ে নতুন এ পদ্ধতিতে বলা সম্ভব হবে ওই ব্যক্তি নিজের অজান্তেই ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়েছিলেন কি না। নতুন এ পদ্ধতিতে ঘণ্টায় অনেক রোগীর সংক্রমণ পরীক্ষা করা সম্ভব হবে। স্বল্পমূল্য ও পদ্ধতিগত দিক দিয়ে কম জটিল হওয়ায় সহজেই যেকোনো স্থানে এর পরীক্ষা করা যাবে। তবে এখন পরীক্ষাটির উদ্ভাবকরা সরকারি সহায়তার আশা করছেন। সরকারি সহায়তা পেলে তারা করোনা পরীক্ষা করার উপকরণের বাণিজ্যিক উৎপাদন শুরু করতে পারবেন। সূত্রঃ বিডি প্রতিদিন

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

বাদুড় করোনার জন্য কতটা দায়ী?

বিশেষ প্রতিবেদন

বাদুড় করোনার জন্য কতটা দায়ী?

বাদুড়ের ব্যাপারে খুবই আগ্রহী ইরোরো তানশি। ওরা এক অসাধারণ সৃষ্টি বলেন তিনি। বাদুড়ের প্রসঙ্গ উঠলে তার চোখমুখ উজ্জ...