প্রবল স্রোতে নিখোঁজ ব্যক্তি ও ডুবে যাওয়া নৌকা দূরে ভেসে গেছে ধারণা করে উদ্ধার অভিযান সমাপ্ত করা হয় বলে উদ্ধার কর্মীরা জানান।
মঙ্গলবার দুপুরে এনায়েতপুর ঘাট থেকে ইঞ্জিন চালিত একটি নৌকা চৌহালী যাওয়ার পথে স্থলচর এলাকায় পৌঁছলে ৭৩ জন যাত্রীসহ নৌকাটি যমুনায় ডুবে যায়। এর মধ্যে ৫৭ জন জীবিত এবং পাঁচ জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মনজিল হক জানান, ফায়ার সার্ভিস এবং বিআইডব্লিউউটিএ-এর দুইটি ডুবুরি দল বুধবার সকাল থেকে পৃথকভাবে প্রায় ৮/৯ ঘণ্টা উদ্ধার অভিযান চালায়। ঘটনাস্থলের প্রায় তিন কিলোমিটার ভাটি থেকে নিখোঁজদের মধ্যে ভাসমান অবস্থায় একটি মৃতদেহ উদ্ধার করা সম্ভব হলেও অভিযানে আর কোনো সফলতা আসেনি।
বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান চালাতে অনেক বেগ পেতে হয়েছে জানিয়ে ফায়ার কর্মকর্তা মনজিল হক বলেন, ধারণা করা হচ্ছে নদীর ভাটির দিকে প্রবল স্রোতে নিখোঁজ ব্যক্তি ও ডুবে যাওয়া নৌকা ভেসে গেছে, যে কারণে বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়।
“তবে ভাটির দিকে নদীতে কোনো মৃতদেহ পাওয়া যায় কিনা সে বিষয়ে সজাগ থাকার জন্য টাঙ্গাইলের নাগরপুর, মানিকগঞ্জের পাটুরিয়াসহ আশপাশের জেলাসমূহের ফায়ার সার্ভিসগুলোকে বার্তা দেওয়া হয়েছে।”
এনায়েতপুর থানার ওসি মোল্লা মাসুদ পারভেজ জানান, বিআইডব্লিউউটিএ এবং ফায়ার সার্ভিসের দুইটি ডুবুরি দল উদ্ধার অভিযান সমাপ্ত করেছে। উদ্ধার হওয়া লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
“নদীর ভাটিতে কোথাও লাশ পাওয়া গেলে সন্ধান দেওয়ার জন্য টাঙ্গাইল, মানিকগঞ্জ, পাবনাসহ পার্শ্ববর্তী জেলাসমূহে ম্যাসেজ দেওয়া হয়েছে। নৌকায় থাকা ব্যক্তিদের কাছ থেকে প্রাপ্ত তালিকা অনুযায়ী নৌকাডুবির ঘটনায় এখনও ১১ জন নিখোঁজ রয়েছেন।”
সম্পর্কিত সংবাদ
খেলাধুলা
ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড
করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...
রাজনীতি
গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল
জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
শাহজাদপুর
শাহজাদপুরে মোনাকষা-বানতিয়ার রুটে অতিরিক্ত যাত্রী পরিবহণ
লকডাউন অমান্য করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মোনাকষা-বানতিয়ার.জামিরতা-ছোট চানতারা নৌরুটে চলাচলকারী অর্ধশতাধিক ইঞ্জিন...
খেলাধুলা
বাতিল হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ!
প্রাণঘাতী করোনা ভাইরাসের বিষাক্ত ছোবলে একে একে বাতিল হচ্ছে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট। এরই ধারাবাহিকতায় আইসিসি গত...
জাতীয়
করোনায় আক্রান্ত ছাড়াল ২০ হাজার
বিশ্বব্যাপী মহামারি রূপ নেয়া করোনাভাইরাসে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বাংলাদেশেও প্রতিদিনই...
