বিনোদন ডেক্স : ছবি মুক্তির আগেই যে কজন অভিনেত্রী আলোচনার শীর্ষে উঠে এসেছেন তাদের মধ্যে পরীমণি অন্যতম। ইতিমধ্যে ২০টি ছবিতে নিজেকে জড়িয়ে ফেলেছেন তিনি। সায়মন, বাপ্পি, শাহরিয়ার, জায়েদ খান থেকে শুরু করে ঢালিউড কিং শাকিব খান পর্যন্ত রয়েছেন তার বিপরীতে। এখানেই শেষ নয়, সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন মহুয়া সুন্দরী নামে আরও একটি ছবিতে। শনিবার থেকে শুরু হয়েছে নগর মাস্তান নামে আরও একটি ছবির কাজ। একদিকে চুক্তিবদ্ধ হচ্ছেন, অন্যদিকে শুটিং চালিয়ে যাচ্ছেন পরী। সব মিলিয়ে ব্যস্ততার মায়াজালে আটকা পড়েছেন লাস্যময়ী এ অভিনেত্রী।
এরই মধ্যে এক নারী পরিচালকের সঙ্গে ভুল বোঝাবুঝি ও শাকিব খানের সঙ্গে একটি চুম্বন দৃশ্যে অভিনয় নিয়ে মিডিয়াপাড়ায় তোলপাড় সৃষ্টি করেন। নজরুল ইসলাম খানের 'রানা প্লাজা' ছবিতে চুক্তিবদ্ধ হয়ে আলোচনায় আসেন পরীমণি। ছবিটির কেন্দ্রীয় চরিত্র রেশমার ভূমিকায় দেখা যাবে তাকে। সাভারের সেই রানা প্লাজা ট্র্যাজেডিকে ঘিরে নির্মিত হওয়ায় মিডিয়াপাড়ার আগ্রহে পরিণত হয় ছবিটি। মুক্তির অপেক্ষায় রয়েছে ভালোবাসা সীমাহীন, রানা প্লাজা, মনজুড়ে তুই ও পুড়ে যায় মন। এ ছাড়া শুটিং চলছে মন জানে না মনের ঠিকানা, লাভার নাম্বার ওয়ান ও ধূমকেতুসহ আরও কয়েকটি ছবির। অন্যদিকে সমালোচকরাও মাঝে মাঝে খৈ ফোটাচ্ছেন পরীকে নিয়ে। প্রশ্ন ছুড়ছেন তার চুক্তিবদ্ধ হওয়া নিয়ে। তাদের মতে, পরীর উচিত আপাতত আর কোনো ছবিতে চুক্তিবদ্ধ না হওয়া। নির্মাণাধীন ছবিগুলো নিয়েই তিনি যেন ব্যস্ত থাকেন। এতে অভিনয়ে আরও মন দিতে পারবেন পরী। এখন দেখার পালা, পরী সত্যিই ডানা মেলতে পারেন কিনা?
শাহজাদপুর সংবাদ ডটকম/পিএনএস/25.08.2014
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
বন্যা
শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ১২ সেপ্টেম্বর - ২০১৮ খ্রিষ্টাব্দ : বন্...
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত
নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসন নানা অনুষ...
সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে
আজ বৃহস্পতিবার (২৮ মে) দেশের শিল্প ভুবনের পথিকৃৎ শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৪৪তম মৃত্যুবার্ষিকী ছিল।
১৯৭৬ সালে ২৮ মে ক্... শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...
শিল্প ও সাহিত্য
শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালিত
জীবনজাপন
শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন
