শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Milk-Vita-photo-2lll শাহজাদপুর সংবাদ ডটকমঃ সম্প্রতি সিরাজগঞ্জ শাহজাদপুর বাঘাবাড়ী মিল্কভিটার কারখানা থেকে চুরি যাওয়া মাল বাঘাবাড়ী বিত্রুমপুর ডেইরী ফার্ম থেকে উদ্ধার করেছে শাহজাদপুর থানা পুলিশ । তথ্যঅনুসন্ধানে জানা যায়, মিল্কভিটার কারখানার অভ্যান্তর থেকে বিপুল সংখক দুধের ক্যান চুরি হলে মিল্কভিটা কতৃপক্ষ গত ২৩-০৮-২০১৪ ইং তারিখে শাহজাদপুর থানায় একটি সাধারণ ডায়রি করেন। থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বাঘাবাড়ীতে অবস্থিত বিত্রুমপুর ডেইরী ফার্মে অভিযান চালিয়ে ৩৭ টি দুধের ক্যান উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এব্যাপারে মিল্কভিটা কতৃপক্ষ জানান, ৭৫/৮০ টি ক্যান চুরি হয়েছে এবং পুলিশ কিছু ক্যান উদ্ধার করেছে। এব্যাপারে সংবাদকর্মীরা বিত্রুমপুর ডেইরী ফার্মে তথ্য সংগ্রহের জন্য গেলে ফার্মের সত্বাধিকারী কাউছার আলম তার পরিচয় গোপন করেন। তিনি জানান আমি এ প্রতিষ্ঠানের কেউ না এমনি এখানে বসে আছি, পরে পাশের কক্ষে থাকা শ্রমিকদের কাছে মালিকের খোঁজ জানতে চাওয়া হলে তারা বলেন পাশের কক্ষে বসে থাকা কাউছার আলমই এ প্রতিষ্ঠানের মালিক । সাংবাদিকরা কাউছার আলমের সাথে কথা বলতে চাইলে তিনি দম্ভোক্তি করে বলেন সরকার সাংবাদিকদের জন্য যে নীতিমালা আইন পাশ করছে দেখেন আপনারা ঠিকমতো নিউজ করতে পারেন কিনা এবং তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন ।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত

নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসন নানা অনুষ...

শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ

বন্যা

শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ১২ সেপ্টেম্বর - ২০১৮ খ্রিষ্টাব্দ : বন্...