বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
শামছুর রহমান শিশির : সিরাজগঞ্জের নবাগত পুলিশ সুপার (এসপি) হাসিবুল আলম বিপিএম বলেছেন, মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতেই পুলিশে যোগ দিয়েছি। এ যুদ্ধ চলছে এবং চলবেই। শিক্ষা জীবনে মাদকের কারণে অনেক মেধাবী বন্ধুদের ধ্বংস হয়ে যেতে দেখেছি। তখন থেকেই পুলিশে আসার চিন্তা করেছি। যে মাদক বিক্রি করবে আমরা তার প্রতি ততটাই নির্মম হবো। সঠিক ও নিরপেক্ষ তথ্য দিন, কাজ করার দায়িত্ব আমার। কোন নির্দোষ ব্যক্তিকে হয়রানি করা হলে আমার চেয়ে কঠোর কেউ হবে না। পুলিশের কোন কর্মকর্তা মাদকের সঙ্গে সংশ্লিষ্ট থাকার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। গতকাল সোমবার (২০ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে সিরাজগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় এসব কথা বলেন সিরাজগঞ্জের নবাগত পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম। এ সময় তিনি আরও বলেন, ইভটিজিংসহ নারীর প্রতি সকল প্রকার সহিংসতারোধে কাজ করবে পুলিশ। সব ধরনের অপরাধ দমনে সিরাজগঞ্জের গণমাধ্যমকর্মী, সুধীবৃন্দ, সুশীল সমাজসহ সাধারণ জনগণের সহযোগীতাও কামনা করেন তিনি। এ মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ, সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক ফেরদৌস রবিন, সহ-সভাপতি এস এম তফিজ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক ইসরাইল হোসেন বাবু, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম বাবু, হেলাল আহম্মেদ, আব্দুল কুদ্দুস প্রমূখ বক্তব্য রাখেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...