শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
শামছুর রহমান শিশির : 'উন্নত বিশ্বের রাষ্ট্রসমূহে আধুনিক যান্ত্রিক উপায়ে দুগ্ধ উৎপাদন করা হচ্ছে। রোবটের মাধ্যমে বৃহৎ বৃহৎ খামার পরিচালনা করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা'র নেতৃত্বে দেশের দুগ্ধশিল্পের উন্নয়নের জন্য বর্তমান সরকার কাজ করে চলেছে। দুধে, মাংসে, মাছে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে কাজ করে চলেছি।' আজ বুধবার দুপুরে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের গঙ্গাপ্রসাদ নামক স্থানে প্রাণ ডেইরি কমপ্লেক্সে আয়োজিত সেরা ১৫ খামারিকে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এমপি। আলোচনাপূর্বে প্রকৃত খামার ব্যবস্থাপনার মাধ্যেমে নিরাপদ দুধ উৎপাদনে খামারিদের উৎসাহ দেওয়ার লক্ষ্যে প্রাণ ডেইরির নিজস্ব চুক্তিভিত্তিক সেরা ১৫ খামারিকে পুরস্কৃত করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন, প্রাণ আর এফ এল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান খান চৌধুরী। বক্তব্যে তিনি বলেন, 'স্বাস্থ্যবান জাতি গঠনে দরকার পুষ্টি। পুষ্টির ভিত্তি হল দুূধ। আর এ দুধের উৎপাদনে অগ্রণী ভুমিকা পালন করছে খামারিরা। আজ তাদেরকে সম্মানীত করে আমরা নিজেরাই সম্মানিতবোধ করছি।' উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রানীসম্পদ অধিদপ্তরের রাজশাহী বিভাগের উপপরিচালক ডাঃ আবু সৈয়দ মোঃ নাসির উদ্দিন খান,জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আখতারুজ্জামান ভূইয়া, প্রাণ ডেইরি'র নির্বাহী পরিচালক ডাঃ মনিরুজ্জামান, শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, শাহজাদপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আব্দুর রাজ্জাক, ভাইস চেয়ারম্যন মামুনুর রশিদ লিয়াকত, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ শামসুজ্জোহা, এএসপি (শাহজাদপুর সার্কেল) ফাহমিদা হক শেলী, সহকারী কমিশনার (ভূমি)জাকিয়া সুলতানা, পুলিশ পরিদর্শক (অপারেশন এন্ড কমিউনিটি পুলিশিং) আসলাম হোসেন প্রমূখ।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”