শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
1 শাহজাদপুর সংবাদ ডটকমঃ ভাষাসৈনিক আব্দুল মতিনের মস্তিস্কে অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে তার অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। হাসপাতালের নিউরোসার্জারির অধ্যাপক আফজাল হোসেনের নেতৃত্বে একটি চিকিৎসক দল ভাষা মতিনের অস্ত্রোপচার করেন। তিনি কয়েকদিন ধরে এখানে চিকিৎসাধীন রয়েছেন।অস্ত্রোপচার শেষে ডা. এম আফজাল হোসেন জানান, ভাষাসৈনিক আব্দুল মতিনের মস্তিস্কে রক্তক্ষরণ হচ্ছিলো। সকাল সোয়া ১১টায় তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। সাড়ে ১২টায় অপারেশন শেষ হয়। অপারেশন সফল হয়েছে। এখন তাকে আইসিইউ-তে রাখা হয়েছে বলে জানান তিনি।গত সোমবার দুপুরে গুরুতর অসুস্থ অবস্থায় আবদুল মতিনকে রাজধানীর সিটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে ভাষাসৈনিক মতিনকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেয়া হয়। উন্নত চিকিত্সার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্তের উদ্যোগে তাকে সেখানে নেয়া হয়।৮৮ বছরের এই বায়োজ্যষ্ঠ ভাষাসৈনিক ও চিন্তাবিদ ডায়াবেটিস, রিকারেন্স হার্নিয়া ও প্রষ্ট্্েরট গ্র্যান্ডসহ বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন। এ ছাড়া ১৭ বছর আগে তাঁর হৃদযন্ত্রে বাইপাস সার্জারি করা হয়।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ

বন্যা

শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ১২ সেপ্টেম্বর - ২০১৮ খ্রিষ্টাব্দ : বন্...

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

জীবনজাপন

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...