শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
ভারতে নিষিদ্ধ হয়ে ঘোষণা করা হল জনপ্রিয় গেমিং অ্যাপ পাবজি (PUBG)। সেইসঙ্গে শতাধিক অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করল নরেন্দ্র মোদি সরকার। মোট ১১৮টি চীনা অ্যাপ ব্যান করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। খবর এনডিটিভির। ভারতের কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এইসব অ্যাপ ভারতের সার্বভৌমত্বের পরিপন্থী। তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, গত মাসে ৪৭ টি ও এর আগে ৫৯ টি চীনা অ্যাপ নিষিদ্ধ করে ভারত সরকার। তখন থেকেই ভারতের নজরে ছিল এই জনপ্রিয় অনলাইন গেম অ্যাপ পাবজিও। এখন পর্যন্ত ভারত টিকটক, উইচ্যাট ও ইউসি ব্রাউডারসহ ২২৪ চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে। ফলে ভারতের এই সিদ্ধান্ত চীন বড়সড় ধাক্কা খেয়েছে বলেই মনে করা হচ্ছে। বিডি-প্রতিদিন

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

জীবনজাপন

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে