শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
ভারতে ব্ল্যাক ও হোয়াইটের পর এবার ইয়েলো ফাঙ্গাসের সংক্রমণ শনাক্ত হওয়ার খবর বেরিয়েছে। এদিকে আক্রমণের ওপর ভিত্তি করে ফাঙ্গাসের সংক্রমণকে নানা রঙে চিহ্নিত করার মধ্য দিয়ে সৃষ্ট বিভ্রান্তির ব্যাপারে সতর্ক করেছেন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের (এমস) প্রধান রণদীপ গুলেরিয়া। এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদ এলাকায় ৪৫ বছর বয়সী এক ব্যক্তির শরীরে ইয়েলো ফাঙ্গাসের সংক্রমণের লক্ষণ দেখা গেছে বলে এক বিশেষজ্ঞ চিকিৎসকের বরাত দিয়ে গতকাল সোমবার খবর প্রকাশ করেছে সংবাদ সংস্থা এএনআই। একই রোগীর ব্ল্যাক ও হোয়াইট ফাঙ্গাসের লক্ষণ ছিল বলে খবরে জানানো হয়। তবে গাজিয়াবাদের প্রধান চিকিৎসা কর্মকর্তা এন কে গুপ্ত বলেছেন, ইয়েলো ফাঙ্গাসে কারও সংক্রমিত হওয়ার কোনো তথ্য তিনি এখন পর্যন্ত পাননি। ইএনটি বিশেষজ্ঞ বিপি ত্যাগীর ভাষ্যমতে, ইয়েলো ফাঙ্গাসের সংক্রমণ প্রাণঘাতী। প্রাথমিকভাবে সংক্রমণ শনাক্ত করা গেলে তা চিকিৎসার ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখতে পারে। বিপি ত্যাগীর ভাষ্যমতে, ইয়েলো ফাঙ্গাসের লক্ষণগুলো হলো ক্লান্তিবোধ, ক্ষুধা না থাকা, ওজন হ্রাস। সংক্রমণ মারাত্মক হলে সে ক্ষেত্রে ক্ষতস্থান থেকে পুঁজ বের হওয়া, ক্ষত দীর্ঘস্থায়ী হওয়া, অপুষ্টি, অঙ্গপ্রত্যঙ্গ বিকল, চোখ বুজে আসা প্রভৃতি। সরকারের করোনা সংক্রান্ত ব্রিফিংয়ে এইমসের প্রধান রণদীপ বলেন, করোনা রোগীদের মধ্যে ফাঙ্গাসের সংক্রমণের ক্ষেত্রে নানা ‘শব্দ’ ব্যবহার করা হচ্ছে। এগুলো বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। রণদীপ বলেন, রঙের ভিত্তিতে, সংক্রমণের এলাকার ওপর নির্ভর করে একই ফাঙ্গাসের নানান নামকরণ বিভ্রান্তি তৈরি করছে। ভারতে করোনা সংক্রমণের ভয়াবহতার মধ্যে দেশটিতে ‘ব্ল্যাক ফাঙ্গাস’ ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে। সাধারণ সময়ে প্রতিবছর দেশটিতে যেখানে ২০ জনের মতো মানুষ এই ফাঙ্গাসে সংক্রমিত হন, এবার সেই সংখ্যা কয়েক হাজার।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

জীবনজাপন

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...

শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ

বন্যা

শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ১২ সেপ্টেম্বর - ২০১৮ খ্রিষ্টাব্দ : বন্...

শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শিল্প ও সাহিত্য

শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালিত

আজ বৃহস্পতিবার (২৮ মে) দেশের শিল্প ভুবনের পথিকৃৎ শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৪৪তম মৃত্যুবার্ষিকী ছিল। ১৯৭৬ সালে ২৮ মে ক্...

বিকিনি পরতে শরীর তৈরি করছেন পারিনীতি!