মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
02 শাহজাদপুর সংবাদ ডটকমঃ মৎস্যকন্যার কথা আমরা অনেকেই শুনেছি। কিন্তু বাস্তবে কেউ কখনো দেখিনি। এবার দেখা যাবে। এমিলি কেট নামে ১৯ বছর বয়সের এক ব্রিটিশ তরুণী পেশাদারি মৎস্যকন্যা হবেন। তিনি নিজেকে অর্ধমানবী ও অর্ধমৎস্য সাজিয়ে সাঁতার কাটায় প্রশিক্ষণ নিচ্ছেন। ‘দ্য লিটল মারমেড’ গল্পের মৎস্যকন্যা অ্যারিয়েলের মতো পায়ে ৬ ফুট লম্বা লেজ লাগিয়ে এবং মাথার চুল লাল রঙ করে তিনি চার ঘণ্টা করে প্রতিদিন সাঁতার কাটেন। তিনি বলেন, পায়ে মাছের লেজ লাগিয়ে সাঁতারে দক্ষতা অর্জন বেশ কঠিন। কলেজের শিক্ষাজীবন শেষ করার পর তিনি পেশাদার মৎস্যকন্যা হওয়ার সিদ্ধান্ত নেন। শিশুদের সাথে পার্টিতে যাওয়া, মডেলিং করা অথবা সমুদ্র সৈকত পরিষ্কার করাকে জীবিকা হিসেবে বেছে নিয়েছেন তিনি। ব্রিটেনের কর্নওয়ালের ওয়েডব্রিজের অধিবাসী এই জলকন্যা বলেন, আমি নিজেকে এখন মৎস্যকন্যা ছাড়া অন্য কিছু ভাবতে পারি না। ছোটবেলা থেকেই পৌরাণিক কাহিনীর প্রতি আমার আগ্রহ ছিল। তখন আমি পরী হতে চেয়েছিলাম। পরীদের পোশাক ও পাখা বানানো গেলেও ওই পাখা দিয়ে ওড়া যায় না। তাই পরী হওয়া হলো না আমার। কিন্তু মৎস্যকন্যার লেজ দিয়ে পানিতে সাঁতার কাটা যায়। মৎস্যকন্যা সেজে শিশুদের আনন্দ দেয়ার পাশাপাশি আমি ওদেরকে সমুদ্রদূষণ রোধে প্রশিক্ষণ দেবো। ডেইলি মেইল।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

ফটোগ্যালারী

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

শাহজাদপুর সংবাদ ডটকম, বিশেষ প্রতিবেদক, বুধবার, ২৬ সেপ্টেম্বও ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সন্মেলন ক...

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

বাংলাদেশ

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...

১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন

রাজনীতি

১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন

শাহজাদপুর সংবাদ ডেস্ক-  শাহজাদপুরের স্থগিত হওয়া সোনাতুনি ইউ'পি নির্বাচন আগামি ১৬ এপ্রিল অনুষ্ঠিত হচ্...

২০ বাসদ নেতাকর্মীর মুক্তির দাবিতে শাহজাদপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

রাজনীতি

২০ বাসদ নেতাকর্মীর মুক্তির দাবিতে শাহজাদপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি : বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে বরিশালে আড়াই হাজার অটো রিক্সা বন্ধের প্রতিবাদ করায় বাসদ নেতা ডাঃ...