শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

চন্দন কুমার আচার্য,বেলকুচি প্রতিনিধি: দেশমাতৃকার সকল সন্তানের মঙ্গল কামনার্থে এবং ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মঙ্গল কামনায় মঙ্গলবার মহা ধুমধামের মধ্য দিয়ে বেলকুচি সহ সিরাজগঞ্জ জেলায় দীপাবলী উৎসব শুরু হয়েছে। মঙ্গবার রাত্রি ৯টা ৯মিনিটের পরে শ্যামা পূজা শুরু হয় এবং বুধবার সন্ধ্যায় দীপদানের মধ্য দিয়ে শ্যামা পূজার সমাপ্ত ঘটবে। বেলকুচি উপজেলা সহ সিরাজগঞ্জের প্রায় মন্দিরে দীপাবলী উৎসব শুরু হয় এবং হাজার হাজার ভক্তবৃন্দ ধুপ-দীপ, মোমবাতী জালিয়ে মাতৃ আরাধনা করবে। “শরণাগত দিনার্ত পরিত্রান পরায়ণে, সর্বস্বার্তে হরে দেবী নারায়নী নমোহস্তুতে।” এই প্রণাম মন্ত্র দিয়েই শুরু হয় মাতৃ আরাধনা।

মঙ্গলবার রাত্রিতে শ্যামাপূজা এবং বুধবার সন্ধ্যায় ঘৃত প্রদীপ প্রজ্জলন, প্রয়াত ব্যক্তিদের জন্য আরাধনা, মায়ের আশির্বাদ কামনা করার জন্যই ভক্তদের মুল উদ্দেশ্য। দীপাবলী উৎসব মহাধুমধামের মধ্যে দিয়ে ভারত বর্ষের সমস্ত প্রদেশেই পূজো উৎসব হয়। বিভিন্ন ডেস্ক রিপোর্ট অনুযায়ী ৬৫০ কোটি টাকা থেকে ৭০০ কোটি টাকার বাজি, পটকা ফাটানো হয়। প্রতিটি চ্যানেলেই দীপাবলী উৎসবের সিরিয়াল গুলো দেখানো হচ্ছে প্রায় লক্ষী পূজার পর থেকে।

বেলকুচি সহ সিরাজগঞ্জ জেলায় প্রায় ৫ শতাধিক পূজা হয়ে থাকে। মঙ্গলবার সকাল থেকেই মোমবাতি, ধুপশালা, মায়ের সাজসজ্জা ক্রয় দেখা যায় ভক্তদের। বৎসরের মধ্যে কার্ত্তিক মাসের মহা অমাবশ্যা তিথিতে এই পূজাটি হয়ে থাকে। মন্দিরকে সাজানো, রাত্রি জাগরণ, মাতৃপ্রসাদ গ্রহণ করার জন্য ভক্তরা অপেক্ষমান।

দীপাবলী উৎসব কে ঘিরে আইন শৃংখলা বাহিনী তটস্থ রয়েছে। কোন পূজা মন্দিরে যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পূজা উদযাপন কমিটির সকল নেতৃবৃন্দ তটস্থ রয়েছে।

সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে প্রতিটি উপজেলার আইন শৃংখলা বাহিনী সার্বক্ষনিক ভাবে সজাগ রয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...