চন্দন কুমার আচার্য, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ বেলকুচি পৌর এলাকার গাড়ামাসী গ্রামের রতন দত্তের জ্যেষ্ঠ পুত্র ও পৌর এলাকার শেরনগর অক্সফোর্ড স্কলার স্কুলের প্রধান শিক্ষক গৌতম কুমার দত্ত (৩২) গত মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় জিয়াউর রহমান মেডিকেল কলেজ এন্ড হাসাপাতাল (শজিমেক) থেকে সিরাজগঞ্জে আবিসিনা হসপিটালে আনার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে সকলকে কাঁদিয়ে ইহকাল থেকে চলে গেলেন পরলোক ধামে (দিব্যান লোকান স্বগচ্ছতুঃ)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৩২) বৎসর। তাহার মৃত্যুর সংবাদ পেয়ে পৌর এলাকার কয়েক হাজার লোক এবং অক্সফোর্ড স্কলার স্কুলের শিক্ষক ও শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীরা গাড়ামাসীস্থ বাসভবনে সমবেত হন। তিনি অবিবাহিত ছিলেন এবং অক্সফোর্ড স্কলার স্কুলের একজন দক্ষ ও পরিশ্রমী প্রধান শিক্ষক ছিলেন। তার মৃত্যুর সংবাদ পেয়ে শেরনগর অক্সফোর্ড স্কলার স্কুলের শিক্ষক ও শুভাকাক্ষীবৃন্দের মাঝে শোকের ছায়া নেমে আসে। তার অন্তষ্টি ক্রিয়া বিকাল ৫ ঘটিকায় বেলকুচি মহাশ্মশানে সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি পিতা-মাতা, ১ ভাই, ২ বোন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক
সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...
জাতীয়
মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...
শাহজাদপুর
শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...
ধর্ম
হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল
আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...
