শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ বেলকুচি শুভ গ্রাম বিদ্যুতায়নের আওতায় উপজেলার দৌলতপুর ও ধুকুরিয়া বেড়া ইউনিয়নের গোপরেখী মাধবপুর ও মবুপুর গ্রামের ৩৩ লক্ষ ৯১ হাজার ৬শত টাকা ব্যায়ে ১৪৪টি নতুন বিদ্যুৎ সংযোগে উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা গোপরেখী গ্রামে শুভ বিদ্যুতায়ন অনুষ্ঠানে দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আঃ হামিদ মন্ডল এর সভাপতি প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজগগঞ্জ-৫ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ আব্দুল মজিদ মন্ডল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ২ সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী তুষার কান্তি দেবনাথ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, এনায়েতপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম সিরাজ, বেলকুচি পৌর মেয়র আলহাজ মফিজ উদ্দিন খান লাল, সিরাজগঞ্জ পল্লী বিদ্যুত সমিতি ২ এর সভাপতি খোরশেদ আলম, বেলকুচি জোনাল অফিস ডিজিএম মিজানুর রহমান প্রমুখ। এ দিকে উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের আদাচাকী উত্তর পাড়া গ্রামের ২৫ লক্ষ ৩১ হাজার ৮শত টাকা ব্যয়ে ৭৪টি নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়। সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মিয়ার সভাপতিত্বে অন্যান্য অতিথির মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ একেএম ইউসুফজী খান, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান তালুকদার।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...