শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
বেলকুচি সংবাদদাতা :: বেলকুচি উপজেলায় পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ আব্দুস সোবাহান মন্ডলের দুই পুত্রকে মধ্য রাতে মোবাইল মাধ্যমে হত্যার হুমকি দেয়। এ ব্যাপারে বেলকুচি থানায় সাধারণ ডায়েরী করলে গত মঙ্গলবার রাতে আলহাজ খন্দকার (৩৫) নামে একজনকে গ্রেফতার করে বুধবার ভ্রাম্যমানে আদালতে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে। সাজাপ্রাপ্ত আলহাজ বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের কদম গ্রামের কুদ্দুস খন্দকারের তৃতীয় পুত্র। জানা যায়, গত ৯ই সেপ্টেম্বর গভীর রাতে আলহাজ সোবাহান মন্ডলের দ্বিতীয় পুত্র সামিউল ইসলাম সোহেলের মোবাইলে ০১৭১৬-৮৯৭৫৮১ নম্বর থেকে সে সহ তার বড় ভাই জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি শাহাদৎ হোসেন মুন্নাকে হত্যার হুমকি দেয়। এর পরিপ্রেক্ষিতে রাতেই বেলকুচি থানায় সামিউল ইসলাম সোহেল সাধারণ ডায়েরী করে। আলহাজ সোবাহান মন্ডল তাহার আত্মীয় ঢাকা র‌্যাব-৪ এর মাধ্যমে মোবাইল ট্যাকিং করে তার অবস্থান নিশ্চিত করে হুমকি দাতা আলহাজকে গ্রেফতার করে পুলিশ। বেলকুচি উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সাইফুল হাসান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আসামীকে বুধবার ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...