শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

চন্দন কুমার আচার্য, বেলকুচি প্রতিনিধিঃ আসন্ন পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে দলীয় প্রতীকে। দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় দল থেকে প্রার্থী নির্বাচন করা হবে। একক প্রার্থী নির্বাচনের জন্য দলীয় ভাবে সকল মেয়র প্রার্থীদের আবেদন জমা নেয়া হবে। এরপর সকল প্রার্থীর আবেদন দলীয় সিদ্ধান্ত মোতাবেক একক প্রার্থী নির্বাচন করা হবে। সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়নের জন্য আবেদন জমা দিলেন পৌর আওয়ামীলীগের যুগ্ম-সাধারনসম্পাদক ও বেলকুচি ডিগ্রী কলেজের সাবেক ভিপি, বেলকুচি উপজেলার সাবেক ছাত্রলীগের তরুন ছাত্রনেতা, কলেজ ছাত্রলীগের তারুন্য নেতৃত্ব এবং সফলতম নেতা, মীর সেরাজুল ইসলাম। মীর সেরাজুল ইসলাম বেলকুচি ডিগ্রী কলেজের ভিপি থাকাকালীন সময়ে শত বাধাগ্রস্থকে উপেক্ষা করে ছাত্রলীগের নেতৃত্ব ছিল অপরিসীম। আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে মীর সেরাজুল ইসলাম মেয়রপদে নির্বাচন করার জন্য এবং বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রাপ্তীর আশা নিয়ে বৃহস্পতিবার বিকেলে মোটর সাইকেল শোভাযাত্রা সহ দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে সভাপতি/সম্পাদক বরাবর আবেদন জমা দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ শাজাহান আলী সরকার, গাজী দেলখোশ আলী প্রামানিক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মহাদেব সাহা, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ প্রামাণিক, বড়ধূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, জেলা স্কেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শাহাদৎ হোসেন মুন্না প্রমুখ।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...