শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
চন্দন কুমার আচার্য, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচি পৌর মেয়রের দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া উপজেলা যুবলীগের আহব্বায়ক সাজ্জাদুল হক ওরফে রেজা ও যুগ্ন-আহব্বায়ক এস এম ফারুক সরকারের জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা আমলী আদালতের বিচারক মো. হাবিবুর রহমান শুনানী শেষে এই আদেশ দেন। মামলার আইন জীবি মো. সাইফুল ইসলাম জানান, গতকাল মঙ্গলবার ওই মামলার পূর্ব নির্ধারিত দিন ধার্য্য ছিল। আসামী দুজনের জামিনের জন্য আবেদন করা হয়। বিচারক শুনানী শেষে দুজনের জামিন মঞ্জুর করেন। পরে দুপুরে তারা সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পান। উল্লেখ্য বেলকুচি উপজেলার যুবলীগের আহবায়ক সাজ্জাদুল হক, যুগ্ন আহবায়ক এস এম ওমরফারুককে গত বৃহষ্পতিবার বিকালে বেলকুচি পৌর মেয়রের দায়ের করা মামলায় ডিবি পুলিশ গ্রেপ্তার করে। এ ঘটনায় বাস পোড়ানো ও ভাংচুর করার ঘটনা ঘটে। বাস মালিক সমিতির পক্ষ থেকে থানায় মামলা ও ধর্মঘটের ডাকা দেয়। বেলকুচিতে আওয়ামীলীগের দুটি পক্ষ গ্রেপ্তারের পক্ষে ও বিপক্ষে সভা সমাবেশ করে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...