শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
চন্দন কুমার আচার্য, বেলকুচি প্রতিনিধিঃ মাদক জীবনের ভয়াবহ এক চিত্র অহরহ সমাজেই দেখা যাচ্ছে। সমাজের কিছু ব্যক্তি বর্গের ইন্দন নিয়ে গাজা, দেশীয় মদ, ইয়াবা সহ সব কিছুই বিক্রি করে আসছে। শুধু মাত্র দৌলতপুর ইউনিয়নেই নয়, দৌলতপুর ইউনিয়ন ব্যতিত আরও ৫টি ইউনিয়নের এসব দ্রব্য বিক্রি হচ্ছে। উল্লেখ যোগ্য স্থান গুলো হলো, দৌলতপুর, তামাই, সুবর্ণসাড়া, মাধবপুর, বেলকুচি সদর ইউনিয়নের চরাঞ্চল এবং বেলকুচি পৌরসভায় বেশ কিছু জায়গায়. রান্ধুনীবাড়ী এলাকার চায়ের গুলো, চন্দনগাঁতী বাঁশতলা এলাকার চায়ের দোকানগুলোর আশে পাশে, গাবগাছীতেও মাদক দ্রব্য বিক্রি করা হচ্ছে। শুধু আরিফুল নয়, এর চাইতেই ভয়াবহ মাদক এজেন্ট বেলকুচি অবস্থান করছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা, পুলিশ সোর্সের মাধ্যমে উপজেলার পৌরসভা অঞ্চল, বেতিল এলাকা সহ যদি চিরুনি তল্লসি চালানো যায় তাহলে দেখা যাবে মাদক বিক্রিতাদের চিত্র। সিরাজগঞ্জের বেলকুচিতে বিশেষ অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ বিক্রয়কারী আরিফুল ইসলাম(২৫) নামের এক গাঁজা ব্যবসায়ী পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। শনিবার রাতে উপজেলার দৌলতপুরের সালাম মার্কেট এলাকা থেকে গাঁজা বিক্রয় করা অবস্থায় আরিফুল ইসলাম (২৫) কে গ্রেফতার করে বেলকুচি থানা পুলিশ। সে এনায়েতপুর থানার চরকাদহ গ্রামের হাবলু সরকারের ছেলে। বেলকুচি থানা উপ-পরিদর্শক (এস,আই) সামিম হোসেন জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সংগীয় ফোর্স নিয়ে দৌলতপুর সালাম মার্কেট এলাকা থেকে দেড় কেজি গাঁজাসহ আরিফুলকে গ্রেফতার করে। সে বিভিন্ন স্থানে গাঁজা বিক্রম করে আসছে। তার নামে থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। আসামী আরিফুলকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”