বেলকুচি সংবাদদাতা :: ঢাকা লায়ন’স্ ক্লাব অফ ইন্টারন্যাশনাল এর উদ্যোগ বেলকুচি উপজেলায় বন্যার্ত অসহায়, দুস্থ মানুষ ও পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলার কল্যানপুর রওশনিয় দাখিল মাদ্রাসা মাঠে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নূর-উন-নবী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ৪’শতাধিক বন্যার্ত মানুষের মাঝে শুকনো খাবার হিসেবে ৩ কেজি চিড়া, ১ কেজি পাটালী গুড়, বিস্কুট, মগ, মোমবাতী, গ্যাস লাইট ও শিশুদের পোষাকসহ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরন করেন, অনন্ত গ্রুপের ব্যবস্থপনা পরিচালক, বিশিষ্ট শিল্পপ্রতি (সিআইপি) মেরিণ ইঞ্জিনিয়ার এনাম খান বাবলু ও লায়নস্ ক্লাব অফ ঢাকা-অনন্ত পরিচালক বেগম কিশোয়ারা খান। এ সময় অন্যান্যোর মাঝে উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা পরিষদের ভাইস্ চেয়ারম্যান আরিফুল ইসলাম সোহেল, অনন্ত গ্রুপের নির্বাহী পরিচালক মুহাম্মাদ ইকবাল হোসাইন, জেনারেল ম্যানেজার (অপারেশন) এস,এম জাকিউল আলম ফিরোজ, জি.এম প্রডাক্টসন ইসমাইল হোসেন, বিশিষ্ট সমাজ সেবক অধ্যাপক গোলাম আযম, তরুণ সমাজ সেবক মাহবুবুর রশিদ শামীম, ইয়াছিন আহমেদ বাবু, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালেক প্রমূখ।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক
সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...
জাতীয়
মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...
শাহজাদপুর
শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...
ধর্ম
হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল
আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...
