বেলকুচি প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচিতে নিখোঁজ হওয়ার দু’দিন পর সোনিয়া খাতুন (৬ মাস) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (৮ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার গাবগাছী গ্রামের একটি পাটক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শিশু সোনিয়া গাবগাছী গ্রামের সমেশ আলীর মেয়ে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার (৬ জুলাই) শিশুটি নিখোঁজ হয়। বুধবার সন্ধ্যার দিকে প্রতিবেশীর হারানো মুরগী খুঁজতে বাড়ীর পাশের পাটক্ষেতে যায়। এ সময় পাট ক্ষেত থেকে লাশের গন্ধ পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ আজ রাত ৯টার দিকে নিহত শিশুর লাশ উদ্ধার করে। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বাসুদেব সিনহা এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকে শিশুটির বাবা পলাতক রয়েছে। বৃহস্পতিবার লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হবে। ময়না তদন্তের পর হত্যার প্রকৃত রহস্য জানা যাবে।
সম্পর্কিত সংবাদ
খেলাধুলা
ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড
করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...
শাহজাদপুর
শাহজাদপুরে মোনাকষা-বানতিয়ার রুটে অতিরিক্ত যাত্রী পরিবহণ
লকডাউন অমান্য করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মোনাকষা-বানতিয়ার.জামিরতা-ছোট চানতারা নৌরুটে চলাচলকারী অর্ধশতাধিক ইঞ্জিন...
বাংলাদেশ
আজ খাপড়া ওয়ার্ড গণহত্যা দিবস
১৯৫০ খৃস্টাব্দের ২৪ এপ্রিল রাজশাহী কেন্দ্রীয় কারাগারে সংঘঠিত একটি গণহত্যা। এই গণহত্যায় মোট ৭ জন জেলবন্দীকে হত্যা করা হযে...
জাতীয়
ভাষা সৈনিক ডা. আলী আজমলের ১৮তম মৃত্যুবার্ষিকীতে শাহজাদপুর সংবাদ ডটকম পরিবারের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা
বায়ান্নর ভাষা আন্দোলনের এক লড়াকু সৈনিক ডা. আলী আজমল বুলবুল। মায়ের ভাষার মর্যাদা রক্ষার দাবীতে ১৯৫২ সালের ২১ শে ফেব্রু...
খেলাধুলা
করোনায় আক্রান্ত সাকিব আল হাসানের বাবা
জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের বাবা মাগুরার কৃষি ব্যাংক কর্মকর্তা মাশরুর রেজা কুটিল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।...
