নিজস্ব সংবাদদাতাঃ আজ বুধবার সকালে বেলকুচির চালা বাসস্ট্যান্ডে কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ ও ১ ঘন্টাব্যাপি এ মানববন্ধন চলাকালে কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের সিরাজগঞ্জ জেলা শাখার আহবায়ক মফিজুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া মিলন, উপজেলা একাডেমিক সুপারভাইজার নাজির উদ্দিন, কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশেন জেলা শাখার সদস্য সচিব উত্তম কুমার দত্ত, সদস্য লুৎফর রহমান, আমানউল্লাহ, ময়নুল ইসলাম, রফিকুল প্রমুখ। এ মানববন্ধনে বাংলাদেশ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশেনের আওতাভূক্ত বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক
সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...
জাতীয়
মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...
শাহজাদপুর
শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...
ধর্ম
হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল
আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...
