শাহজাদপুর প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মাদলা গ্রামের মানিক খার মেয়ে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে অপহরণ করে টাঙ্গাইল পতিতালয়ে বিক্রির হোতা চাঁন মিয়া (৬০) কে পুলিশ অবশেষে টাঙ্গাইল থেকে গ্রেফতার করেছে। সে টাঙ্গাইল সদর থানারকান্দাপাড়া গ্রামের কেফেত উল্লাহর ছেলে। পুলিশ জানায়, ভাল মানুষির আড়ালে চাঁন মিয়া সুদর্শন যুবকদের দিয়ে তরুণীদের ভাগিয়ে এনে তাদের পতিতালয়ে বিক্রি করে মোটা অংকের অর্থ হাতিয়ে নিয়ে আসছিল। সুদর্শন যুবকেরা উঠতি বয়সের তরুণীদের প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করার কথা বলে ভাগিয়ে নিয়ে চাঁন মিয়ার হাতে তাদের তুলে দিত। গত ৫ জুন একই কায়দায় শাহজাদপুরের মাদলা গ্রাম থেকে লিটন নামের এক যুবক মানিক খাঁর মেয়ে বুদ্ধি প্রতিবন্ধি ওই তরুণীকে তুলে নিয়ে গিয়ে টাঙ্গাইল পতিতালয়ে বিক্রি করে দেয়। এ ঘটনায় মেয়েটির পিতা গত ৮ জুন প্রথমে শাহজাদপুর থানায় একটি জিডি করে। এর পর টাঙ্গাইলের র্যাবের সহযোগীতায় গত ২২ সেপ্টেম্বর ওই পতিতালয় থেকে মেয়েটিকে উদ্ধার করে। এরপর চাঁন মিয়া, পতিতালয়ের সর্দারনীনার্গিস ও লিটন নামের এক যুবককে আসামী করে শাহজাদপুর থানায় একটি অপহরণ ও পতিতালয়ে বিক্রির অভিযোগে মামলা দায়ের করে। প্রায় ২ মাস আতœগোপনে থাকার পর অবশেষে শাহজাদপুর থানা পুলিশ টাঙ্গাইল থেকে চাঁন মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ ব্যাপারে এ মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আবু তালেব বলেন, আসামী চাঁন মিয়া অত্যন্ত ধূর্ত প্রকৃতির ব্যাক্তি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে কোন তথ্য প্রদান করছেনা। নানা চালাকির আশ্রয় নিয়ে নিজেকে আড়াল করার চেষ্টা করছে। তিনি আরো বলেন তাকে ৭ দিনের রিমান্ডে নেয়া হবে। বিজ্ঞ আদালত তার এ রিমান্ড মঞ্জুর করলে ব্যাপক জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন ও এর সাথে জড়িত অন্য আসামীদেরও গ্রেফতার করা সম্ভব হবে।
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড
সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...
ফটোগ্যালারী
সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী
শাহজাদপুর সংবাদ ডটকম, বিশেষ প্রতিবেদক, বুধবার, ২৬ সেপ্টেম্বও ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সন্মেলন ক...
বাংলাদেশ
গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী
রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...
অর্থ-বাণিজ্য
শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!
এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...
রাজনীতি
১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন
শাহজাদপুর সংবাদ ডেস্ক- শাহজাদপুরের স্থগিত হওয়া সোনাতুনি ইউ'পি নির্বাচন আগামি ১৬ এপ্রিল অনুষ্ঠিত হচ্...
রাজনীতি
২০ বাসদ নেতাকর্মীর মুক্তির দাবিতে শাহজাদপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি : বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে বরিশালে আড়াই হাজার অটো রিক্সা বন্ধের প্রতিবাদ করায় বাসদ নেতা ডাঃ...
