শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
সুইজারল্যান্ডে লুজানে চলমান বিশ্বকাপ আর্চারি স্টেজ টুতে চমক দেখিয়েছে বাংলাদেশ। রিকার্ভ মিশ্র ইভেন্টে বাংলাদেশকে ফাইনালে নিয়ে গিয়েছেন রোমান সানা ও দিয়া সিদ্দিকী জুটি। ফাইনালে ওঠার লড়াইয়ে কানাডাকে ৫-৩ সেটে হারিয়েছেন বাংলাদেশের এই দুজন। আগামী রোববার সোনার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। লুজানে আজ দিনভর চমকের পর চমক উপহার দিয়েছেন রোমান ও দিয়া। র‌্যাঙ্কিংয়ে ১৭ নম্বর দল বাংলাদেশ হারিয়েছে এগিয়ে থাকা দেশগুলোকে। প্রথম রাউন্ডে ৫-৩ সেটে হারিয়েছে ১৬ নম্বর র‍্যাঙ্কিংধারী ইরানকে। বাংলাদেশ সবচেয়ে বড় চমকটা দেখিয়েছে দ্বিতীয় রাউন্ডে। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ১ নম্বর র‍্যাঙ্কিংধারী জার্মানি। কিন্তু বাংলাদেশের সামনে ৫-১ সেটে উড়ে গিয়েছে জার্মানরা। হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে। এই লড়াইয়ে ৯ নম্বর র‌্যাঙ্কিংয়ে অবস্থান করা স্পেনকে বাংলাদেশ হারিয়েছে ৫-৪ সেটে। আর ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশের সামনে সুবিধা করতে পারেনি ১২ নম্বর র‍্যাঙ্কিংধারী কানাডা। এর আগে গতকাল ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টে ভালো করতে পারেননি রোমান ও দিয়া। ছেলেদের এককে তৃতীয় রাউন্ডে থামতে হয়েছে রোমানকে। দ্বিতীয় রাউন্ডে হেরেছেন দিয়া। তবে মিশ্র দ্বৈতে এসে চমক উপহার দিলেন তাঁরা।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”