শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : ‘বিশ্বাস করুন আর নাই করুন’- অবিশ্বাস্য হলেও এটাই সত্য যে এবার দিনে দুপুরে ১৮ বছরের এক লম্পট ৭ মাস বয়সী দুধের শিশুকে ধর্ষণ করেছে। আশংকাজনক অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবিশ্বাস্য, বর্বরোচিত, ন্যাক্কারজনক ওই ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের দুর্গম যমুনার জগতলা চর এলাকায়। এ ঘটনায় শাহজাদপুর থানায় একটি ধর্ষণ মামলা দয়ের হয়েছে। পুলিশ লম্পট, ধর্ষককে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে। এ ঘটনায় এলকায় তোলপাড় চলছে। শাহজাদপুর থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা গেছে, গত ২২ বৈশাখ সকাল ১১ টার দিকে উপজেলার যমুনার দুর্গম চরাঞ্চল পূর্ব জগতলা গ্রামের আব্দুল খালেকের ৭ মাসের শিশুকণ্যা ঘরে ঘুমাচ্ছিলো। এ সময় শিশুটির বাবা ও মা বাড়ির বাইরে থাকায় একই গ্রামের শামছুলের লম্পট ছেলে উজ্জ্বল (১৮) ওরফে পচাঁ তাদের ঘরে ঢুকে ঘুমন্তাবস্থায় থাকা দুধের শিশুকে ধর্ষণ করে। এসময় শিশুটির কান্নার তা মা এগিয়ে আসলে লম্পট ধর্ষক উজ্জ্বল শিশুটিকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে রক্তাক্তাবস্থায় শিশুকে উদ্ধার করে প্রথমে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে শিশুর শারীরীক অবস্থার চরমাবনতি ঘটলে উন্নত চিকিৎসাথে সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা আব্দুল খালেক বাদি হয়ে গতকাল রোববার লম্পট উজ্জ্বলকে আসামী করে শাহজাদপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। থানার অফিসার ইনচার্জ মো: খাজা গোলাম কিবরিয়া ও পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলামের নির্দেশে ধর্ষককে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে শাহজাদপুর থানা পুলিশ। আজ সোমবার সন্ধ্যায় মামলার তদন্তকারী কর্মকর্তা শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলামের সাথে গণমাধ্যমকর্মীরা মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘ঘটনার সত্যতা পাওয়া গেছে। ধর্ষককে গ্রেফতার করা হয়েছে।’ এদিকে, এ খবর পেয়ে সিরাজগঞ্জ পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ হাসপাতালে গিয়ে শিশুটির শারীরীক অবস্থার খোঁজ খবর নেন এবং অসহায় দরিদ্র পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এ ঘটনাটি মধ্যযুগীয় বর্বরতাকেও রীতিমতো হার মানিয়েছে। এ খবর দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”