শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
বিমান দুর্ঘটনায় নাইজেরিয়ার সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইব্রাহিম আতাহিরুসহ ১১ জন নিহত হয়েছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে। খবর রয়টার্স, বিবিসি ও খালিজ টাইমসের। শুক্রবার, ২১ মে এ দুর্ঘটনা ঘটে। নাইজেরিয়ার বিমান বাহিনীর পক্ষ থেকেও দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তারা এরইমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করে বিমান বিধ্বস্ত হওয়ার কারণ অনুসন্ধান করতে শুরু করেছে। শুক্রবার সেনা প্রধান এক অফিসিয়াল সফরে নাইজেরিয়ার উত্তরাঞ্চলের রাজ্য কাদুনায় যাচ্ছিলেন। যেখানে সাম্প্রতিক সময়ে নিরাপত্তাজনিত সমস্যা হচ্ছে। সেনা প্রধানকে বহনকারী বিমানটি কাদুনা বিমানবন্দরের কাছাকাছি যাওয়ার পর পরই বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় সেনা প্রধান, তার সহকারীসহ ১১ জন নিহত হয়েছেন। এ নিয়ে গেল তিন মাসের মধ্যে নাইজেরিয়ায় তিনটি বিমান দুর্ঘটনার ঘটনা ঘটলো। উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে নাইজেরিয়ার রাষ্ট্রপতি মুহাম্মদ বুহারি সেনা প্রধান হিসেবে নিয়োগ দেন আতাহিরুকে। নিয়োগ পাওয়ার চার মাসের মাথায় বিমান দুর্ঘটনায় মারা গেলেন তিনি।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

জীবনজাপন

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে