শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
FAKHRUL-UP শাহজাদপুর সংবাদ ডটকমঃ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণকে বিভ্রান্ত করতে আওয়ামী লীগ জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের ভাঙা রেকর্ড বাজিয়ে চলেছে। মূলত বিএনপিকে নির্মূল করতেই এ সব অপপ্রচার চালানো হচ্ছে। রাজধানীর শেরেবাংলা নগরে সোমবার বেলা সোয়া ১১টায় মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ সব কথা বলেন। ফখরুল বলেন, বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদে ফিরিয়ে আনার পদক্ষেপ একদলীয় বাকশাল কায়েমের জন্যই নেওয়া হয়েছে। বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর সরফত আলী সফু ও সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবুসহ সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতাকর্মীরা।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ

বন্যা

শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ১২ সেপ্টেম্বর - ২০১৮ খ্রিষ্টাব্দ : বন্...

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

জীবনজাপন

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...