শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
King KHan_ বলিউডের ছবি দিয়েই তিনি মেগাস্টার হয়েছেন। শুধু অভিনয় নয়, এখন তিনি বলিউড ইন্ড্রাস্ট্রির ব্যবসা নিয়েও মেতে আছেন। শাহরুখ খানের কথা বলছি। তার প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজের ছবির মানেই ব্যবসা সফল। সেই বিবেচনায় এবারে সেই ব্যবসার পরিধি বাড়াতে চান শাহরুখ খান। হিন্দি ছবির বাইরে এবারে মারাঠি ছবি বানানোর পরিকল্পনা করছেন কিং খান। এর পর তার লক্ষ্য বাংলা সিনেমা। আর হবেই না বা কেন? তিনি যে পশ্চিম বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডরও বটে। এ বিষয়ে শাহরুখ খান বলেন, ‘আমি যখনই কলকাতায় যাই আইপিএল-এর ব্যাপারে তখন জুহির সব বন্ধুদের সঙ্গে কথা বলি৷ প্রসেনজিত্, মুম্বাইয়ের ওই তরুণ ছেলেটি... দেব, ওর সঙ্গেও কথা হয়৷ আসলে এই ব্যাপারটার জন্য একটা সুনির্দিষ্ট পরিকল্পনা দরকার৷ আমাদের রেড চিলিজকে এই ছবি প্রযোজনার ব্যাপারে একটা সুনির্দিষ্ট প্ল্যান করতে হবে৷ আমাদের `চেন্নাই এক্সপ্রেস` খুব ভালো চলেছে৷ দর্শকরা ছবিটা খুব ভালোভাবে গ্রহণ করেছেন৷ ইনশাআল্লাহ, `হ্যাপি নিউ ইয়ার`ও যদি ভালো চলে, যদি দর্শকরা ছবিটা এনজয় করেন, আমরাও তাহলে আমাদের পরিধি বাড়ানোর ব্যাপারে ভাবনাচিন্তা শুরু করব৷ ‘ঘটনা হল, অনেকেই আমায় প্রশ্ন করেন, আমি বাংলার সঙ্গে এত জড়িত কেন? কেন বাংলার ব্যাপারে আমি এত খোঁজখবর রাখি? উত্তরে আমি সকলকেই বলি, আমি আসলে সকলের সঙ্গেই অ্যাটাচড৷ তবে, আমি হয়তো মরাঠি ছবি দিয়ে আমার আঞ্চলিক ছবির প্রযোজনার ব্যাপারটা শুরু করবো৷’ হাসতে হাসতে জানান শাহরুখ৷

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত

নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসন নানা অনুষ...

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

জীবনজাপন

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে