বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
মোবাইল ফোন অপারেটর বাংলালিংক চলমান করোনা পরিস্থিতিতে প্রিপেইড গ্রাহকদের নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করার লক্ষ্যে মোবাইল অ্যাকাউন্ট ব্যালান্সের মেয়াদ বাড়িয়েছে। যেসব প্রিপেইড অ্যাকাউন্ট ব্যালান্সের মেয়াদের সীমা গত ২১ এপ্রিল থেকে আগামী ১৫ মের মধ্যে ছিল সেগুলির মেয়াদ আগামী ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এ ছাড়া সাধারণ ছুটি ও চলাচলের বিধিনিষেধ-এর কারণে গত ৯ এপ্রিল থেকে এখন পর্যন্ত যে সব গ্রাহক বাংলালিংক সংযোগ ব্যবহার করতে পারেননি তারা সবাই পাবেন ১০ মিনিট এবং ৫০ এমবি ফ্রি। সোমবার বাংলালিংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্যসহ আরো বলা হয়, গ্রাহকদের সুবিধার্থে ইমার্জেন্সি ব্যালান্সের জন্য প্রিপইড লোনের পরিমাণও বাড়ানো হয়েছে। এই লোন সরাসরি গ্রাহকদের মূল মোবাইল অ্যাকাউন্টে যোগ হবে এবং এটি ব্যবহার করে ডেটা প্যাক, টক টাইম ও কল রেট অফার কেনা যাবে। বিনামূল্যে বাংলালিংক থেকে বাংলালিংক-এ এসএমএসও দেওয়া যাবে। এর পাশাপাশি ব্যালান্স ট্র্যান্সফার সার্ভিসও বিনামূল্যে দেওয়া হচ্ছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”