২৫ অক্টোবর শুরু হতে যাওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ও ওয়ানডে সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বসুন্ধরা সিমেন্ট।
সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বসুন্ধরা সিমেন্ট বিসিবি'র মিডিয়া কনফারেন্স কক্ষে এ সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষর করে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বসুন্ধরা সিমেন্টের প্ক্ষ থেকে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা মেজর জেনারেল মোহাম্মদ মাহবুব হায়দার খান, এনডিসি, পিএসসি (অব), গ্রুপের হেড অব ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং এম এম জসিম উদ্দিন ও বসুন্ধরা সিমেন্টের জিএম (সেলস) খন্দকার কিংশুক হোসেন। অন্যদিকে বিসিবি’র পক্ষে উপস্থিত ছিলেন সিইও নাজিমুদ্দিন চৌধুরী এবং মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে ২৫ অক্টোবর এবং দ্বিতীয়টি শুরু ৩ নভেম্বর। দ্বিতীয় টেস্টটি অনুষ্ঠিত হবে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে। তৃতীয় ও শেষ টেস্টটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১২ নভেম্বরে।
এরপর দুই দল ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে। তিন টেস্ট ম্যাচের পর সিরিজের প্রথম দুই ওয়ানডে ম্যাচ হবে ২১ ও ২৩ নভেম্বর। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে প্রথম দুটি ওয়ানডে ম্যাচ। এরপর ২৪ নভেম্বর দুই দলই ফিরবে ঢাকায়।
২৬ ও ২৮ নভেম্বর ও ১ ডিসেম্বর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে সিরিজের শেষ তিনটি ওয়ানডে। পরের দিন বাংলাদেশ ছাড়বে সফরকারীরা।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত
নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসন নানা অনুষ...
জীবনজাপন
শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন
শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...
সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে
প্রেম এক অদ্ভুত শক্তির নাম। প্রেমের চৌম্বক টানে প্রেমিক যেমন আকৃষ্ট হয় প্রেমিকার প্রতি,...
আন্তর্জাতিক
“ভালবাসা নিয়ে কবি, দার্শনিক ও লেখকদের নানা বাক্যের সমাহার”
