বুধবার, ২২ এপ্রিল ২০২৬

তানিম তূর্যঃ গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নে 'তেঁতুলিয়া ইয়াং স্টার স্পোর্টিং ক্লাব' এর উদ্যোগে আজ ঐতিহ্যবাহী করতোয়া-ফুলজোড় নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বর্ষাকে বরণ করার উপলক্ষ্য মাত্র। এতে অংশ নিয়েছিল অনেক কোসা নৌকা। নদীর দুপাশে হাজারও উৎসুক জনতার ভীর। অনেক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সবাই নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করেন। বিকাল ৪ টা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে। পরবর্তী দিনগুলোতে নৌকার পরিমাণ আর বাড়তে পারে বলে সকলের ধারণা। সপ্তাহের প্রতি শুক্রবার এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ আনন্দে আপনিও অংশীদার হতে পারেন। নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন উল্লাপাড়া উপজেলা চেয়ারম্যান জনাব এডভোকেট মারুফ-বিন-হাবিব। এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব দেওয়ান কৌশিক আহমেদ, বড়হর ইউপির সাবেক চেয়ারম্যান এবং বর্তমান চেয়ারম্যান পদপার্থী জনাব জহুরুল ইসলাম নান্নু, উল্লাপাড়া বিজ্ঞান কলেজের প্রভাষক জনাব রফিকুল ইসলাম খোকন, কিছু মক্তিযোদ্ধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। #chowhalinews.com

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

ফটোগ্যালারী

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

শাহজাদপুর সংবাদ ডটকম, বিশেষ প্রতিবেদক, বুধবার, ২৬ সেপ্টেম্বও ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সন্মেলন ক...

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

বাংলাদেশ

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...

১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন

রাজনীতি

১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন

শাহজাদপুর সংবাদ ডেস্ক-  শাহজাদপুরের স্থগিত হওয়া সোনাতুনি ইউ'পি নির্বাচন আগামি ১৬ এপ্রিল অনুষ্ঠিত হচ্...

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

শাহজাদপুর

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ। শাহজাদপুর সরকারি কলেজের পশ্চিম পাশে একটি মসজিদ আছে যা শাহজাদপ...

আ.লীগ সরকারের উন্নয়নের কথা তৃণমূল শাহজাদপুরের ঘরে ঘরে

রাজনীতি

আ.লীগ সরকারের উন্নয়নের কথা তৃণমূল শাহজাদপুরের ঘরে ঘরে

শামছুুর রহমান শিশির : 'প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা'র সরকারের ১০ বছরের বহুমূখী উন্নয়নের কথা, আওয়ামী লীগ সরকারের সা...