শাহজাদপুর সংবাদ ডটকম, চৌহালী : যমুনা নদীর পানি সামান্য কমলেও সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতি অপরিবর্তত। গত ২৪ ঘণ্টায় পানি কমলেও সোমবার সকালে তা বিপদসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।
সিরাজগঞ্জ সদর, চৌহালী, কাজিপুর, বেলকুচি এনায়েতপুর, শাহজাদপুর উপজেলার নিম্নাঞ্চলের কয়েক হাজার ঘর-বাড়িতে পানি প্রবেশ করায় লক্ষাধিক মানুষ এখন পানি বন্দি হয়ে দুর্বিসহ জীবন যাপন করছে। যমুনায় পানি স্থিতিশীল থাকলেও নদী অভ্যন্তরীণ নদ-নদী করতোয়া, হুরাসাগর, গুমানী, বড়াল নদীর পানি আরো বেড়েছে। বর্তমানে জেলার সাতটি উপজেলার ৮২ ইউনিয়নের মধ্যে অন্তত ৬০টি ইউনিয়ন কমবেশী বন্যাকবলিত।
রোববার বিকেলে চৌহালী উপজেলার মুরাদপুর চরে কৃষক আব্দুস ছালাম ফকিরের আড়াই বছরের শিশু পুত্র নাহিদ বন্যার পানিতে ডুবে মারা গেছে। দুপুরে বাড়ির পাশের বন্যার পানিতে সকলের অগোচরে পড়ে যায়। রোববার সন্ধ্যায় তার লাশ ভেসে উঠলে স্বজনেরা উদ্ধার করে।
বন্যা আক্রান্ত প্রত্যন্ত অঞ্চলের এখনো ত্রাণ না পৌঁছায় মানুষের দুর্ভোগ বেড়ে গেছে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
বন্যা
শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ১২ সেপ্টেম্বর - ২০১৮ খ্রিষ্টাব্দ : বন্...
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত
নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসন নানা অনুষ...
সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে
আজ বৃহস্পতিবার (২৮ মে) দেশের শিল্প ভুবনের পথিকৃৎ শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৪৪তম মৃত্যুবার্ষিকী ছিল।
১৯৭৬ সালে ২৮ মে ক্... শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...
শিল্প ও সাহিত্য
শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালিত
জীবনজাপন
শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন
