সোমবার, ২০ এপ্রিল ২০২৬
বগুড়া শহর এবং শিবগঞ্জ উপজেলার তিনটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৪ নারী এবং আট পুরুষকে গ্রেফতার করা হয়েছে। গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম বুধবার (৯ ডিসেম্বর) রাত ১২টার পর থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পরে সন্ধ্যায় অভিযানে নেতৃত্ব দেয়া বগুড়া ডিবি পুলিশের অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেফতারদের বিরুদ্ধে নন-এফআইআর প্রসিকিউশনের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে। শহরের মাটিডালি বিমান মোড়ের পশ্চিমে অবস্থিত ‘টাইম স্কয়ার’, নিশিন্দারা এলাকার ‘রয়েল ইন্টারন্যাশনাল’ এবং শিবগঞ্জ উপজেলার মহাস্থান বাস্টস্যান্ড সংলগ্ন ‘নূরজাহান’ আবাসিক হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- আঁখিরন (২০), ফারজানা আক্তার বৃষ্টি (২২), আলো বেগম (২২), রুমা আক্তার (৩৬), আরিফা আক্তার আশা (২৮), সুইটি আক্তার (১৯), বিথি আক্তার (১৮), আসমা আক্তার (২১), মিতু আক্তার তানিয়া ওরফে তানিশা (২৫), তানিয়া আক্তার (২১), জান্নাতী আক্তার পাখি (১৮), তিশা আক্তার রিনা (২২), রুপা আক্তার (২৪), ঝর্ণা রানী বর্মণ (৪৫), নাহারুন কাউছার (২৯), মোনায়েম (৩০), মেহেদী হাসান হৃদয় (২৫), ফারুক হোসেন (৩৫), রফিকুল ইসলাম (৩২), আকিব মাহমুদ শুভ (১৯), রাসেল (২৮) ও বাদশা মিয়া (৪৫)।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

বাদুড় করোনার জন্য কতটা দায়ী?

বিশেষ প্রতিবেদন

বাদুড় করোনার জন্য কতটা দায়ী?

বাদুড়ের ব্যাপারে খুবই আগ্রহী ইরোরো তানশি। ওরা এক অসাধারণ সৃষ্টি বলেন তিনি। বাদুড়ের প্রসঙ্গ উঠলে তার চোখমুখ উজ্জ...