শাহজাদপুর সংবাদ ডটকমঃ বাঘের রোগ থেকে দূরে থাকার উপায় এটি মানুষ প্রতিনিয়ত রোগ-জীবানুর সাথে যুদ্ধ করে আসছে। কখনও ব্যাটেরিয়া ধংস করতে ব্যবহার করছে অ্যান্টিবায়োটিক মিসাইল। আবার কখনও ভ্যাকসিনের আকারের গ্রেনেড ছুঁড়ছে ভাইরাসকে লক্ষ্য করে। কিন্তু তাতেও শেষ রক্ষা হয় না। আঙ্গুলের ফাঁকে ঘাপটি মেরে বসে থাকে। তখন অ্যান্টিব্যাটেরিয়াল সোপ অথবা হ্যান্ড সেনিটাইজার ব্যবহার করে জীবানু বিনাশ করি। জীবানু ধংস করতে আমাদেরই যদি ঘাম ছুটে যায় তাহলে প্রাণীদের অবস্থা কী হয় ভেবে দেখুন তো?কারনিভোরাস ডেভিল নামক মাংসাশী প্রাণীটি একটি ফেসিয়াল টিউমার রোগে ভুগে। এটি এক ধরণের ক্যান্সার। বাড়ির পাশের ‘ঘ্যাঙর ঘ্যাঙর ঘ্যাঙ’ ডাকা ব্যাঙটিও রোগ-জীবানুর হাত থেকে রক্ষা পায় না।
এরা কাইট্রিডিমাইকোসিস নামে একটি রোগে আক্রান্ত হয়। বাট্রাকোকাইট্রিয়াম ডেনড্রোবাটিডাস নামক একটি মারাত্মক ছত্রাকের সংক্রমণে এ রোগ হয়। পৃথিবীতে এক তৃতীয়াংশ ব্যাঙ মারা যায় এ রোগে। ৯০ শতাংশ তৃণভোজী কোয়ালাস মারা যায় কামাইডিয়া নামক রোগে। কামাইডিয়া ট্রাকোমাইটিস নামক একটি ব্যাকটেরিয়া এ রোগের জন্য দায়ী। সম্প্রতি মরণঘাতি ইবোলা ভাইরাসের সংক্রমণে বিশ্বব্যাপী সতর্কতা জারি করেছে বিশ্বস্বাস্থ্য সংস্থা। শুধু মানুষ নয় শিম্পাঞ্জি-গরিলাও এ রোগে আক্রান্ত হয়। মানুষের মতো এ প্রাণী দুটির নিউমোনিয়াও হয়। তাহলে বুঝুন, রোগ প্রতিরোধ করতে না পারলে সব প্রাণীই তো মারা যেতো।

তাহলে নিশ্চয়ই প্রাণীদের রোগ প্রতিরোধ করার ভিন্ন কিছু উপায় আছে। চলুন এবার সেগুলো জেনে নেই। যখন পিঁপড়াদের কোনো সদস্য মারা যায় তখন অন্য পিঁপড়েরা দ্রুত মৃতকে কলোনি থেকে বের করে আনে। কারণ তারা জানে না মৃত পিঁপড়ার শরীরে কোন জীবানু বাসা বেঁধেছে। হতে পারে মৃত পিঁপড়ার শরীরে কোনো ব্যাকটেরিয়া, ভাইরাস ও ছত্রাক থেকে থাকে তাহলে অন্যরা আক্রান্ত হতে পারে। এই ভয়ে মৃত পিঁপড়াকে ঘর থেকে দ্রুত বিদায় করে তারা। তবে এর সঠিক কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। সামুদ্রিক মাছ স্যালমন। এর ছোট সদস্যটি কখনও রোগাক্রান্ত হলে তার সেবা করার জন্য এগিয়ে আসে এক পাল সঙ্গী। কারণ ছোট্ট স্যালমনটি অতটা শক্তিশালী নয়। সামুদ্রিক এ মাছ কোনো কারণে আঘাত পেলে কোপিপড নামক একটি জীবানু আক্রান্ত স্থানে বাসা বাঁধে। ২০০৭ সালে ইনফেকসিয়াস স্যালমন এনিমিয়া নামে একটি রোগ সমুদ্রে মহামারি আকারে ছড়িয়ে পড়ে। যে জীবানুটি এ রোগের জন্য দায়ী কিছু ছোট মাছ আবার তাদের শিকার করে। অর্থাৎ ছোট মাছগুলোর খাবার হলো ওই জীবানুগুলো। যাদের অ্যাকুরিয়াম আছে তাদের প্রায় সবারই জানা কর্কউইং রাস্সি, ব্যালন রাস্সি, কাককু রাস্সি, গোল্ডসাইনি নামক মাছগুলো ‘ফিস কিনার’ হিসেবে কাজ করে। একইভাবে সমুদ্রেও মাছগুলো এ কাজ করে থাকে। তারা স্যালমন মাছের শরীর থেকে জীবানুগুলো খেয়ে তাদের সুস্থ করে তোলে। কাজটি অবশ্য তারা না জেনেই করে থাকে।

প্রাণীদের অদ্ভুদ আচরণ অনেক সময় আমরা বুঝে উঠতে পারি না। পারার কথাও নয়। এই যেমন বাঘের কথাই ধরি। বাঘ জিব দিয়ে শরীর চাটে। কেন এমনটা করে থাকে? রোগ-জীবানুকে দূরে রাখতেই এমনটা করে এরা। বাঘের পশমে কোনো জীবানু থাকলে এই উপায়ে তা পড়ে যাবে। সব সময় যে তা হবে এমনটা নয়। তবে প্রাথমিকভাবে এমনটি করে থাকে এরা। পিঁপড়া, স্যালমন ও বাঘের মতো অন্য প্রাণীগুলোও বিভিন্ন ভাবে নিজেদের রোগ প্রতিরোধ করে থাকে- এ কথা হয়ত আর কারো বুঝতে বাকি নেই। সূত্র : বিবিসি।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক
সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
জাতীয়
মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...
শাহজাদপুর
শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...
ধর্ম
হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল
আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...
জীবনজাপন
শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন
শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...

