শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জের তাড়াশে প্রতিবন্ধী মেয়ের হাতে খুন হলেন ময়না খাতুন (৫৫) নামে এক বিধবা মা। শনিবার রাতে উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের চকজয়কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ময়না খাতুন উলিপুর গ্রামের মৃত মজিবুর রহমানের স্ত্রী। স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম সমকালকে জানান, ময়না খাতুনের মানসিক প্রতিবন্ধী মেয়ে রকেট খাতুনের (৩০) স্বামী বাবুল হোসেন সম্প্রতি ঢাকায় কাজে যান। এ কারণে মেয়ের দেখাশুনা করতে তার চকজয়কৃষ্ণপুর গ্রামের বাড়িতে যান ময়না। শনিবার রাতের যে কোনো সময় ময়নার মাথা ইট দিয়ে থেঁতলে তাকে হত্যা করে রকেট। এরপর ঘরে তালা লাগিয়ে রোববার সারাদিন বারান্দায় বসে থাকে সে। সন্ধ্যায় প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে ঘরের তালা ভেঙ্গে মেঝেতে ময়নার রক্তাক্ত লাশ পরে থাকতে দেখে। এরপর তারা তাড়াশ থানায় খবর দেয়। সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এ সময় তাড়াশ থানার ওসি (তদন্ত) ফজলে আশিক জানান, ধারণা করা হচ্ছে, প্রতিবন্ধী রকেটের হাতেই খুন হয়েছেন ময়না। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”