শাহজাদপুর সংবাদদাতাঃ গত শুক্রবার শাহজাদপুরের ঐতিহ্যবাহী সামাজিক-সাংস্কৃতিক সংগঠন প্রগতি সংঘের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে এনামুল হাসান মোজমাল সভাপতি ও সাজ্জাদ হোসেন আসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বিপুল-উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে শুক্রবার সকাল ৮ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত গোপন ব্যালটে মোট ১৯৬ জন ভোটারের মধ্যে ১৯৩ জন ভোটার ভোট প্রদান করেন। কার্যকরী পরিষদের ১৫ টি পদে মোট ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে সভাপতি পদে মোজমাল ১৭৯ ভোট পেয়ে পুনরায় সভাপতি নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী নান্নু আহমেদ পেয়েছেন ১২ ভোট। সাধারণ সম্পাদক পদে সাজ্জাদ হোসেন আসলাম ১২৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বি বর্তমান সাধারণ সম্পাদক আব্দুস ছালাম পেয়েছেন ৬২ ভোট। সহ-সভাপতি পদে রওশন আলী রোশনাই ৯৭, সহ-সাধারণ সম্পাদক পদে জামাল হোসেন ৮৪, কোষাধক্ষ্য পদে আব্দুল মমিন মুন্সী ১০৮, দপ্তর সম্পাদক পদে জালাল উদ্দিন ১২৩, ক্রীড়া সম্পাদক পদে আব্দুস সালাম ৯৭, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে জয়নাল আবেদীন ১০৫, সমাজকল্যাণ সম্পাদক পদে বাবু মিয়া ১১৪, প্রচার সম্পাদক পদে মজিবর রহমান ৯২ ও কার্যকরী পরিষদ সদস্য পদে শ্যমল ঘোষ ১১৩, হাবুল হোসেন ১১২, আলাউদ্দিন ১০৮, উজ্জ্বল সরকার ১০৩, আমিরুল ইসলাম ১০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড
সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...
শাহজাদপুর
আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়
১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ। শাহজাদপুর সরকারি কলেজের পশ্চিম পাশে একটি মসজিদ আছে যা শাহজাদপ...
রাজনীতি
শাহজাদপুর ব্যবসায়ী মহলে নৌকায় ভোট চেয়ে এসএ হামিদ লাবলুর প্রচারপত্র বিলি
নিজস্ব প্রতিবেদক : আজ শুক্রবার রাতে শাহজাদপুর পৌর এলাকার প্রাণকেন্দ্র মণিরামপুর বাজারের ব্যবসায়ীদের মধ্যে আওয়ামী লীগ সরক...
রাজনীতি
‘নৌকায় ভোট চাইতে এসেছি’ - শেখ আব্দুল হামিদ লাবলু
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ২৮ সেপ্টেম্বর -২০১৮ খ্রিষ্টাব্দ : ‘নৌকায় ভোট চাইতে আপনাদের কাছে এসেছ...
অর্থ-বাণিজ্য
ঈদকে সামনে রেখে- বেলকুচিতে জমে উঠেছে ফুটপাতের কেনাকাটা
চন্দন কুমার আচার্য, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ এক মাস সিয়াম সাধনা শেষে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের এখন...
রাজনীতি
২০ বাসদ নেতাকর্মীর মুক্তির দাবিতে শাহজাদপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি : বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে বরিশালে আড়াই হাজার অটো রিক্সা বন্ধের প্রতিবাদ করায় বাসদ নেতা ডাঃ...
