শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
বাংলা চলচ্চিত্রের বর্তমান সময়ের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। দুই বাংলায় সমানভাবে কাজ করে যাচ্ছেন। তবে হঠাৎ করেই বৈশ্বিক মহামারি করোনার থাবায় তার সব কাজ বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি স্বাভাবিক হলে শুটিংয়ে ফিরবেন এই ‘ধ্যাততেরিকি’ খ্যাত নায়িকা। করোনার কারণে দীর্ঘ তিনমাস চলচ্চিত্রের শুটিংসহ সকল কার্যক্রম বন্ধ থাকার পর শুটিংয়ের অনুমতি দেওয়া হয়। শুটিংয়ের অনুমতি পেলেও অভিনয়ে ফিরতে পারছেন না ফারিয়া। এরইমধ্যে লকডাউনের ভিতরেই হঠাৎ প্রেমিকের সঙ্গে আংটি বদল করেছেন নুসরাত ফারিয়া। তবে সবকিছু ছাপিয়ে আবারো শুটিংয়ে ফিরতে চান নুসরাত। সে অপেক্ষায় দিন গুণছেন তিনি। এ প্রসঙ্গে ফারিয়া বলেন, হাতে চারটি সিনেমার কাজ রয়েছে। সে কাজগুলোর টেকনিশিয়ারন ভারতীয় হওয়ায় শুরু করতে পারছেন না নির্মাতারা। বিমান চলাচল না করার কারণে তারা বাংলাদেশে আসতে পারছেন না। এজন্য বিমান ওড়া পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। বিমান চলাচল স্বাভাবিক হলে এই সিনেমার কাজ শুরু করব। প্রসঙ্গত, নির্মাতা শিহাব শাহীনের পরিচালনায় ‘যদি কিন্তু তবুও’ চলচ্চিত্রের শুটিং শুরু করেছিলেন ফারিয়া। করোনার কারণে সে ছবিটির কাজ আটকে যায়। অন্যদিকে দীপংকর দীপনের ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। এছাড়া ‘ঢাকা ২০৪০’ শিরোনামের কাজও শেষ করেছেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

জীবনজাপন

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...