বুধবার, ২২ এপ্রিল ২০২৬

শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ গতকাল দুপুরে শাহজাদপুর পৌরসদরের পুকুরপাড় মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয় চত্বরে বিভিন্ন ধরণের গাছের চারা বিতরণ ও রোপণ করেছেন সবুজ বিপ্লবের উদ্যোক্তা কামরুল হাসান হিরোক। ওই বৃক্ষরোপণ কার্যক্রমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গাছের চারা রোপণ করেন শাহজাদপুর পৌরসভার মেয়র ও সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মিরু। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন চৌধুরী মিঠু, ম্যানেজিং কমিটির সদস্য হুমায়ুন কবির,শিক্ষক আব্দুল্লাহ বিন জামান, এনামুল হাসান চৌধুরী হিটু, আ’লীগ নেতা আপন,মামুন হোসেন প্রমূখ।এছাড় এদিন সকালে শাহজাদপুর পৌরসদরের প্রগতি বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরেও বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও রোপণ করেছেন সবুজ বিপ্লবের উদ্যোক্তা কামরুল হাসান হিরোক।এ সময় ওই স্কুলের প্রতিষ্ঠাতা এনামুল হাসান মোজমাল, প্রধান শিক্ষক আনোয়ার হোসেনসহ স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষকেরা উপস্থিত ছিলেন। গত সোমবার তার উদ্যোগে স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে বিভিন্ন ফলবান বৃক্ষের চারা বিরতণ করা হয়। বিকেলে উপজেলার দ্বারিয়াপুর গ্রামের রংধনু কিন্ডারগার্টেন এন্ড মডেল হাইস্কুল সংলগ্ন এলাকায় শিক্ষার্থীদের মাঝে এ সকল চারা বিতরণ করেন সবুজ বিপ্লবের উদ্যোক্তা কামরুল হাসান হিরোক।গত মঙ্গলবার উপজেলার পোতাজিয়া ইউনিয়নের খানকায়ে খাস মোজাদ্দেদীয়ায় সবুজ বিপ্লবের উদ্যোগে বিভিন্ন ফলজ,বনজ ও ঔষধি বৃক্ষ রোপণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বৃক্ষের চারা রোপণ করেন খানকায়ে খাস মোজাদ্দেদীয়ার পরিচালক আলহাজ আফসার আলী খাস মোজাদ্দেদীয়া পীর কেবলা ছাহেব-শাহজাদপুরী, পৌরসদরের পুকুরপাড়স্থ হাকিমিয়া আফছারিয়া খানকাহ’র খাদেম এনামুল হাসান হিটু, আবুল হাসনাত টিটো প্রমূখ।এ ব্যাপারে সবুজ বিপ্লবের উদ্যোক্তা কামরুল হাসান হিরোক বলেন,‘ যে হারে বায়ুমন্ডলে কার্বনের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাতে বায়ুমন্ডল উত্তপ্ত হয়ে উঠছে। ফলে এর ক্ষতিকর প্রভাব পড়ছে গ্রীণ হাউজের ওপর। এতে বরফ প্রধান দেশসমূহে তাপমাত্রা বৃদ্ধিজনিত কারণে অতিমাত্রায় বরফ গলতে শুরু করায় সমুদ্রের পানির উচ্চতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এভাবে চলতে থাকলে অদূর ভবিষ্যতে দেশের সমুদ্র তীরবর্তী অঞ্চলের একটি বৃহৎ অংশ সমুদ্রগর্ভে চলে যাবে। তাই এসব সমস্যা থেকে পরিত্রাণে, দেশ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপণের কোন বিকল্প নেই।’ উল্লেখ্য, গত কয়েক বছর ধরে শাহজাদপুরের বিভিন্ন স্থানে ব্যাক্তি উদ্যোগে প্রায় ২০ হাজার বিভিন্ন ধরণের বৃক্ষের চারা রোপণ করে আসছেন সবুজ বিপ্লবের উদ্যোক্তা কামরুল হাসান হিরোক।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

ফটোগ্যালারী

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

শাহজাদপুর সংবাদ ডটকম, বিশেষ প্রতিবেদক, বুধবার, ২৬ সেপ্টেম্বও ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সন্মেলন ক...

আ.লীগ সরকারের উন্নয়নের কথা তৃণমূল শাহজাদপুরের ঘরে ঘরে

রাজনীতি

আ.লীগ সরকারের উন্নয়নের কথা তৃণমূল শাহজাদপুরের ঘরে ঘরে

শামছুুর রহমান শিশির : 'প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা'র সরকারের ১০ বছরের বহুমূখী উন্নয়নের কথা, আওয়ামী লীগ সরকারের সা...

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

বাংলাদেশ

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...

১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন

রাজনীতি

১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন

শাহজাদপুর সংবাদ ডেস্ক-  শাহজাদপুরের স্থগিত হওয়া সোনাতুনি ইউ'পি নির্বাচন আগামি ১৬ এপ্রিল অনুষ্ঠিত হচ্...

উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন

রাজনীতি

উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন

শাহজাদপুর সংবাদ ডটকম, সোমবার, ২৪ সেপ্টেম্বর ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্যবিশ...