শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ অবিলম্বে সরকার নির্ধারিত বেতন-ভাতা চালু করার দাবীতে বাংলাদেশ নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদ আগামী কাল ২২ আগস্ট সোমবার মধ্যরাত থেকে সকল প্রকার নৌযান চলাচল বন্ধ রেখে দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য শ্রমিক ধর্মঘট শুরু করবে বলে ঘোষনা দিয়েছে। গতকাল শনিবার বিকেলে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌযান শ্রমিক ফেডারেশন আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা এ ঘোষনা দেন। বাংলাদেশ নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদের নেতা জেন্নাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন, নৌযান শ্রমিক সংগ্রামের নেতা মনির হোসেন মাস্টার,কামাল উদ্দিন ড্রাইভার, দেলোয়ার হোসেন মাস্টার প্রমূখ। বক্তারা বলেন, বাংলাদেশ নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদের আহব্বায়ক অয়েজুল ইসলাম বুলবুলের নের্তৃত্বে তাদের দাবী আদায়ের লক্ষে এ আন্দোলন শুরু করতে যাচ্ছে। তারা আরো বলেন, এ দাবীতে গত ২০ মে থেকে টানা ৬ দিনের ধর্মঘটে নৌপথ অচল হয়ে পড়লে মালিক পক্ষ ও নৌ মন্ত্রী শাহজাহান খানের সাথে তাদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে সর্বসম্মতিক্রমে ৩ ক্যাটাগরিতে সর্বনিম্ন ৯ হাজার টাকা থেকে ১০ হাজার টাকা বেতন-ভাতা নির্ধারণ করে মালিক পক্ষকে তা প্রদানের নির্দেশ দিলে লাগাতার সে ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়। কিন্তু গত ২ মাসেও প্রতিশ্রুতি অনুযায়ী বেতন-ভাতা প্রদান না করায় তারা বাধ্য হয়ে ২২ আগস্ট মধ্যরাত থেকে সারা দেশের সকল প্রকার নৌযান চলাচল বন্ধ রেখে অনির্দিষ্টকালের জন্য লাগাতার ভাবে এ ধর্মঘট শুরু করতে যাচ্ছেন।বক্তারা আরো বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে তাদের এ দাবী মেনে না নেওয়া হলে সকল নৌযান চলাচল বন্ধ করে দিয়ে নৌ পথ অচল করে দিবেন। তাদের এ দাবী আদায় না হওয়া পর্যন্ত তাদের এ আন্দোলন লাগাতার ভাবে চলবে বলে সমাবেশে ঘোষনা দেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ

বন্যা

শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ১২ সেপ্টেম্বর - ২০১৮ খ্রিষ্টাব্দ : বন্...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত

নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসন নানা অনুষ...

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

জীবনজাপন

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...