শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
বিনোদন ডেস্ক : কিছুদিন আগে বলিউডের র্যাপার বাদশার গান 'গেন্দা ফুল' দিয়ে আলোচনায় আসেন জ্যাকলিন ফার্নান্দেজ। সেই গানের ভিডিও প্রকাশের পর থেকেই শ্রীলঙ্কান এই বলিউড সুন্দরীকে সবাই বড়লোকের বেটি বলে ডাকছেন। শাড়িতে বাঙালি নারীর সাজে মন ভরিয়েছেন তিনি, সবার। এবার জ্যাকলিন হাজির হলেন সিরিয়াল কিলার চরিত্রে। স্বামীর খুনের বদলা নিতে যিনি একের পর এক খুন করে চলেন। করোনার জন্য সব রকম সিনেমার হল বন্ধ। তাই ঘরে বসে অনলাইন স্ট্রিমিংই এখন ভরসা সবার। সেই বিষয়টি মাথায়া রেখেই নেটফ্লিক্স মুক্তি দিচ্ছে একের পর এক সিনেমা, সিরিজি। এবার সেখানে মুক্তি পেয়েছে 'মিসেস সিরিয়াল কিলার'। এখানেই সিরিয়াল কিলার চরিত্রে দেখা যাবে জ্যাকলিনকে। তার স্বামী চরিত্রে আছেন মনোজ বাজপেয়ী। আর মোহিত রায়নাকে দেখা যাবে পুলিশ অফিসারের ভূমিকায়। এ ছবির পরিচালনা করছেন শিরিষ কুন্দর। এর গল্পে দেখা যাবে মনোজ বাজপেয়ীর বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি সিরিয়াল কিলার। মেয়েদের খুন করে বেড়ান। সেই কারণে জেল হয় তার। তখন তার স্ত্রী জ্যাকলিন এগিয়ে আসেন। একের পর এক অপরাধ করে বেড়ান স্বামীকে দায়মুক্ত করতে।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ

বন্যা

শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ১২ সেপ্টেম্বর - ২০১৮ খ্রিষ্টাব্দ : বন্...

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

জীবনজাপন

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...