শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
পৌরসভা নির্বাচনে সিরাজগঞ্জে পরাজিত কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের ছুরিকাঘাতে বিজয়ী কাউন্সিলর তারিকুল ইসলাম (৪৫) নিহত হয়েছেন। শনিবার (১৬ জানুয়ারি) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন। সিরাজগঞ্জ সদরের নতুন ভাংগাবাড়ী, শাহেদনগর বেপারী পাড়া, শহীদগঞ্জ ও রতনগঞ্জ গ্রাম নিয়ে গঠিত ৬নং ওয়ার্ড। কাউন্সিলর পদপার্থী তরিকুল ইসলাম খানের প্রতিদ্বন্ধী ছিলেন শাহেদ নগর বেপারী পাড়ার মোঃ শাহাদৎ হোসেন বুদ্দিন এবং একই গ্রামের অন্য প্রার্থী সাইফুল ইসলাম। সন্ধ্যার পর কে বা কারা ছুড়িকাঘাত করে পালিয়ে যায়। দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তির পর চিকিৎসারত ডাঃ তাকে মৃত ঘোষনা করেন। এমতাবস্থায়, দুই গ্রামের মাঝে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নির্বাচন পরবর্তী সহিংসতা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তরিকুল ইসলাম খান দুই বারের নির্বাচিত সাবেক কাউন্সিলর মরহুম আঃ কুদ্দুস খানের ছেলে। ডালিম মার্কা নিয়ে কাউন্সিলর পদে লড়ছিলেন মরহুম তরিকুল ইসলাম খান। পুলিশের পক্ষ থেকে আসামী গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...