শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
চন্দন কুমার আচার্য, বেলকুচি প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভা নির্বাচনে ২জনের জরিমানা ও ১জনকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে উপজেলা রিটানিং অফিসার ও ভ্রাম্যমান আদালত। পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ফারুক সরকার ও ৯নং ওয়ার্ডের শফিকুল ইসলাম নয়ন মোল্লার পৌর নির্বাচনী বিধি লংঘন করার অভিযোগে বৃহস্পতিবার বিকালে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জানা যায়, পৌরসভা নির্বাচন আচরন বিধিমালা ২০১৫ এর ১১ (২) ধারা লংঘনের অপরাধে (শোডাউন) করায় বিধান না থাকলেও ৮ ও ৯ নং ওয়ার্ডের কাউন্সিল প্রার্থী ফারুক সরকার (পানির বোতল) ও নয়ন মোল্লা (ব্রিজ) প্রতীক নিয়ে নির্বাচনী এলাকায়) শোডাউন করার অপরাধে ১হাজার টাকা করে জরিমানা করেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল হাসান। এছারা ২নং ওয়ার্ডে আব্দুল আওয়াল (ডালিম প্রতীক) পোষ্টারে পিতার নাম সংযোজন করার কারণে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...