শাহজাদপুর সংবাদ ডটকমঃ সম্পর্ক ভেঙে গেছে মনের মানুষের সঙ্গে। এরপর থেকে দীর্ঘদিনের একাকিত্বে ক্লান্ত হতে হতে এক সময় মনের আকাশের মেঘ কেটে যেতে শুরু করেছে। হয়ত খুঁজছেন নতুন কাউকে। যাকে সঙ্গী করে সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখতে চান, কিংবা হঠাত্ করেই মনের মতো কাউকে পেয়ে ভাবছেন—‘ভালোবাসি’ কথাটি তাঁকে বলেই ফেলবেন কি না! যাকে সারা জীবন ধরে ভালোবাসবেন তাঁকে সেটা জানান দেওয়ার আগে একটু শান্ত হয়ে ভেবে নিন আপনি একটা নতুন সম্পর্কের জন্য পুরোপুরি প্রস্তুত কি না। নতুন সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখতে পারে এসব ভাবনা।
অতীতের মীমাংসা নতুন কোনো সম্পর্কে জড়ানোর আগে নিজেকে প্রশ্ন করুন আপনার অতীত সম্পর্কের মীমাংসা হয়েছে কি? আগের মানুষটিকে কি ভুলতে পেরেছেন? নাকি এখনো মনের কোথাও খচখচানি রয়েই গেছে। যদি ভুলে থাকতে পারেন, তবেই এগোন। অন্যথায় আরেকটু অপেক্ষা করুন। কোনো কিছুই তো আসলে ভোলা যায় না পুরোপুরি, তার হয়তো প্রয়োজনও নেই। কিন্তু অতীতের কোনো বিবাদ যেন অমীমাংসিত থেকে না যায়।
ভুলগুলো বুঝে নেওয়া আগের সম্পর্কটি ভাঙার কারণগুলো খুঁজে বের করুন। আপনার এবং আপনার সঙ্গীর ভুলগুলো বুঝে নিন। সেগুলো থেকে শিক্ষা নিন। আর চিন্তা করে দেখুন ভবিষ্যতে এমন ভুল আর না করার বিষয়ে আপনি প্রস্তুত কি না। তা পারলেই নতুন সম্পর্কের দিকে পা বাড়ান, নইলে আরও অপেক্ষা।
নিজেকে নিয়ে সুখী যখন নিজের জীবন নিয়ে পুরোপুরি তৃপ্ত হবেন, তখনই কোনো সম্পর্কে জড়াবেন। কারণ একজন সুখী মানুষই অন্যকে সুখী করতে পারে। আর নিজে সুখী না হলে অন্যকে সুখী করবেন কীভাবে? সুখ ছাড়া তো সম্পর্ক টেকে না, তাই না?
আস্থা রাখতে শিখুন আপনি হয়তো মনে করছেন ভালোবাসার মানুষের কাছে ধোঁকা খেয়েছেন। এর পর থেকে কারও ওপর আর আস্থা রাখতে পারছেন না। বিশ্বাস হচ্ছে না কাউকেই। বোঝার চেষ্টা করুন, কোথাও ভুল হতে পারে। আর তা ছাড়া সব মানুষ তো আর এক নয়। এ উপলব্ধি না আসা পর্যন্ত নতুন কোনো সম্পর্কে না জড়ানোই ভালো। কারণ আস্থা আর বিশ্বাসই সম্পর্ক টিকিয়ে রাখার চাবি। তাই আগে মানুষকে বিশ্বাস করতে শিখুন।
অন্য কোনো উদ্দেশ্য নয় কাউকে প্রকৃত অর্থে ভালোবাসতে পারলেই সামনে এগোন। অন্য কোনো উদ্দেশ্য নিয়ে ভালোবাসা কিংবা সম্পর্কে জড়ালে সে সম্পর্ক জীবনকে বিষাদময় করে তুলবে। আগের সম্পর্কের শোক ভোলা, কেবল দৈহিক চাহিদা কিংবা টাকা-পয়সা বা স্রেফ সময় পার করতে সম্পর্কে জড়ালে শেষটা খারাপই হয়।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
জীবনজাপন
শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন
শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...
সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে
সিরাজগঞ্জে দলীয় কোন্দলে নিহত ছাত্রলীগ নেতা এনামুল হক বিজয় স্মরণে মিলাদকে ঘিরে সংঘর্ষ হয়েছে; এতে উভয়পক্ষের বেশ কয়েকজন নেত... নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে।
বিজয় দিবস উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসন নানা অনুষ...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে নিহত ছাত্রলীগ নেতার দোয়া মাহফিলে দু'গ্রুপের সংঘর্ষ, আহত ৫০
স্বাস্থ্য
করোনায় প্রাণ হারালেন বিএসএমএমইউ চিকিৎসক
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত

