চন্দন কুমার আচার্য, বেলকুচি প্রতিনিধিঃ বেলকুচি-চৌহালীর মানুষের মধ্যে বিভিন্ন পয়েন্টে যমুনা নদীর পানি ধীর গতিতে কমাতে স্বস্তি ফিরে এসেছে। বুধবার ভোর থেকে বিকেল ৪টা পর্যন্ত ৪ সে.মি মিটার পানি কমেছে। এর যমুনার পানি বিপৎসীমার ৬৯ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোড্রে নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম জানান, পানি কমা শুরু হলে ভাঙ্গন দেখা শুরু হয়। এখন পর্যন্ত বেলকুচি-চৌহালীর কোন স্থানে ভাঙ্গন শুরু হয় নাই। পানি উন্নয়ন সূত্রে জানা যায়, পানি উন্নয়ন বোর্ড সার্বিকভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছে। বেলকুচি-চৌহালীর প্রায় ৭০ হাজার লোক পানিবন্দী মানুষের দুর্ভোগ বেড়েই চলেছে। অপর দিকে জেলার কাজিপুর, সিরাজগঞ্জ সদর, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুর উপজেলার ৬০ প্রাথমিক বিদ্যালয় সহ কমপক্ষে ২৪টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে প্রায় ১৫ হাজার ঘরবাড়ি ডুবে গেছে। এছাড়াও আড়াই হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। কর্মহীন হয়ে পড়া মানুষগুলো অর্ধাহারে দিন কাটাচ্ছে। বেলকুচি উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল হাসান খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ সহ জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে বেশকিছু পরিবারকে ১০ কেজি করে চাল দেয়া হয়েছে। অপরদিকে পানিবাহিত রোগ ডায়ারিয়া, আমাশয়, টাইফয়েড, জন্ডিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে বানভাসী মানুষেরা। বেলকুচি স্বাস্থ্য কমপ্লেক্স, এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল, সিরাজগঞ্জ সদর হাসপাতাল সূত্রে জানা যায়, ডায়রিয়া, আমাশয়জনিত বেশকিছু রোগী হাসপাতালে ভর্তি রয়েছে। জেলা প্রশাসক মোঃ বিল্লাল হোসেন জানান, ইতিমধ্যে জেলার বানভাসী মানুষের জন্য ১০০ মেট্রিক টন চাল ও তিন লাখ টাকা বিতরণ করা হয়েছে। আরো দুই লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। দু-একদিনের মধ্যে সেগুলো বিতরণ করা হবে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক
সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...
শাহজাদপুর
শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ
'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...
জাতীয়
মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...
শাহজাদপুর
শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...
ধর্ম
হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল
আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...
