শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, বাঙালি জাতির অসাম্প্রদাইক চেতনাই সৃষ্টি করেছিলেন বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর। বঙ্গবন্ধুও ঠিক ওই কাজটিই করেছেন। রবীন্দ্রনাথ তার সাহিত্যকর্ম দিয়ে বাঙালি জাতিকে বিশ্বে পরিচয় করিয়েছেন। আর বঙ্গবন্ধু সেই চেতনায় জাতিকে উদবুদ্ধ করে এ দেশের মানুষকে মুক্তি দিয়েছেন। তিনি বলেন, ধর্মের নামে যারা মানুষ হত্যা করে তারা মানুষ নামের অমানুষ। জঙ্গীবাদ প্রসঙ্গে তিনি বলেন, একাত্তরেও জঙ্গীবাদ ছিল। তারা ধর্মের নামে এ দেশের নিরিহ মানুষকে হত্যা করেছে। মা বোনদের ইজ্জত হরণ করেছে। ওই একই শক্তি পরবর্তীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানকে হত্যা করেছে। ওই একই শক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বারবার হত্যার চেষ্টা করেছে। কিন্তু তাদের সে চেষ্টা ব্যর্থ হয়েছে। সেই একই শক্তি ধর্মের নামে জঙ্গীবাদ সৃষ্টি করে বিদেশী সহ প্রায় ৩০ জনকে হত্যা করেছে। অন্তঃস্বত্বা নারীও তাদের হাত থেকে রেহাই পায়নি। তিনি বলেন, সংস্কৃতি চর্চাই পারে আমাদের এ সব বিপথগামী তরুণ প্রজন্মকে সঠিক পথ দেখাতে। এ জন্য আমাদের বেশি করে সংস্কৃতি চর্চা করতে হবে। সংস্কৃতি চর্চা মানুষকে পরিশিলিত করে। বিপদে মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার শিক্ষা দেয়। মানুষকে ভালবাসতে শিখায়। এ সবের সব কিছুই রবীন্দ্র সাহিত্যে উঠে এসেছে। তাই রবীন্দ্রনাথকে বেশি করে চিনতে হবে জানতে হবে। তার লেখা বেশি করে পড়তে হবে। তিনি আরো বলেন, এখন তরুণদের সংস্কৃতি চর্চা করা খুবই জরুরী। আজ বুধবার দুপুরে শাহজাদপুরের রবীন্দ্র কাছারিবাড়ি মিলনায়তনে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত ২ দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। সিরাজগঞ্জের জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি হাসিবুর রহমান স্বপন, ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি ও পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের এমপি সেলিনা বেগম স্বপ্না। এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. প্রফেসর বিশ্বজিৎ ঘোষ, শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, সিরাজগঞ্জ পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সৈয়দ ইরতিজা আহসান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান প্রমূখ। পরে এ অনুষ্ঠানে সমবেত সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন স্থানীয় ও ঢাকার শিল্পীবৃন্দ। এ ছাড়া দুদিন ব্যাপী এ উৎসবকে ঘিরে শাহজাদপুর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত গ্রামীণ মেলায় দর্শকদের ব্যাপক সমাগম ঘটে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”