এবারের ঈদটি যেন একেবারেই অনন্ত ভক্তদের গোমড়ামুখেই কাটলো। এই ঈদে অনন্তের কোন সিনেমা মুক্তি না পেলেও নতুন সিনেমার কাজ শুরু করেছেন অনন্ত জলিল। নিজের পরিচালনায় নির্মিতব্য এই সিনেমার নাম রাখা হয়েছে 'দ্য স্পাই'।
সম্পূর্ণ অ্যাকশনধর্মী এই সিনেমার গল্প গড়ে উঠেছে দেশপ্রেমকে কেন্দ্র করে। যথারীতি এই সিনেমাতেও অনন্তর বিপরীতে যথারীতি অভিনয় করছেন বর্ষা। এ প্রসঙ্গে অনন্ত বলেন, 'আমার প্রতিটি সিনেমাতেই বিনোদনের পাশাপাশি দর্শকদের জন্য সামাজিক কিছু বক্তব্য থাকে। এবারও এর ব্যতিক্রম হবে না।"
এরই মধ্যে গল্প লেখার কাজ শেষ হয়েছে, চিত্রনাট্য তৈরির কাজও প্রায় শেষের পথে। গল্পের পাশাপাশি এবারও সিনেমার গানের প্রতি বিশেষ যত্ন নেওয়া হবে। খুব শিগগির শুরু হবে গান রেকর্ডিং। সিনেমাটি নির্মিত হবে অনন্তর প্রযোজনা সংস্থা মুনসুন ফিল্মসের ব্যানারে।
অনন্ত আরও বলেন, 'চলতি বছরের শেষদিকে দেশের বাইরে শুটিং শুরু করব। দর্শকদের একটি আন্তর্জাতিক মানের ছবি উপহার দিতে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত
নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসন নানা অনুষ...
জীবনজাপন
শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন
শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...
সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে
প্রেম এক অদ্ভুত শক্তির নাম। প্রেমের চৌম্বক টানে প্রেমিক যেমন আকৃষ্ট হয় প্রেমিকার প্রতি,...
আন্তর্জাতিক
“ভালবাসা নিয়ে কবি, দার্শনিক ও লেখকদের নানা বাক্যের সমাহার”
