মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
করোনাভাইরাসের সংকটে সরকারের দোষ খোঁজার চেষ্টা না করে ভালো পরামর্শ দেওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। সোমবার (১১ মে) দুপুরে এক ভিডিও বার্তায় এ আহ্বান জানান তিনি। হানিফ বলেন, এ সংকটকালে জাতির প্রত্যাশা ছিল, দুর্যোগ মোকাবিলায় সবাই আন্তরিক এবং মানবিক হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এ কঠিন সময়েও করোনাভাইরাস নিয়ে রাজনীতি বন্ধ হয়নি। চলছে পরস্পর দোষারোপ, চলছে কাঁদা ছোঁড়াছুড়ি। তিনি বলেন, দেশের মানুষতো সব রাজনীতিবিদদের চিনে-জানে। তাদের অতীত এবং বর্তমান কর্মকাণ্ড নিয়েও দেশবাসী সজাগ। ক্ষমতাসীন দলের সরকার পরিচালনায় অভাবনীয় সফলতা, ব্যাপক উন্নয়ন ও অগ্রগতি যেমন দেখেছে, আবার কিছু কিছু ক্ষেত্রে সরকারের দুর্বলতাও তাদের চোখে পড়ছে। আমাদের বাইরে থাকা অন্যান্য রাজনৈতিক দলের দেশ পরিচালনায় সীমাহীন ব্যর্থতা, অযোগ্যতা এবং সীমাহীন দায়িত্বজ্ঞানহীন রাজনীতিও দেখেছে। তাহলে এ সমস্ত কাঁদা ছোঁড়াছুড়ির কি লাভ।’ 'তাই ক্ষমতার বাইরে যারা রয়েছেন তাদের প্রতি অনুরোধ অযথা সরকারে দোষ খোঁজার চেষ্টা না করে আপনাদের কোনো ভালো পরামর্শ থকলে এ দুর্যোগ মোকাবিলায় সেটা প্রকাশ করুণ। সরকার ভালো পরামর্শ গ্রহণ করবে। এটা বর্তমান পরিস্থিতে সব রাজনৈতিক দলের প্রতি বিনীত অনুরোধ করছি। এ দুর্যোগ অহেতুক অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে বিরত থাকুন। হানিফ বলেন, ব্যাপক উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যেই দেশের সব প্রান্তে করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে। জীবন এবং জীবিকা এ দুইয়ের জন্যই আমরা লড়াই করে যাচ্ছি। করোনাভাইরাসের প্রকোপ যত বৃদ্ধি পাচ্ছে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতাও ততই বৃদ্ধি পাচ্ছে। প্রকাশ পেয়েছে আমাদের সামর্থের ঘাটতি এবং সমন্বয়ের অভাব। চেষ্ট করা হচ্ছে এ দুর্বলতা কটিয়ে ওঠার। করোনা মোকাবিলায় সরকার প্রধান শেখ হাসিনার প্রশংসা করে তিনি বলেন, এ উদ্বেগজনক পরিস্থিতিতে আমার আশা এবং ভরসার জায়গা একটাই সেটা হলো আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। যিনি শুরু থেকেই সীমিত সামর্থ নিয়ে লড়াই করে যাচ্ছেন এ দুর্যোগ মোকাবিলা করার জন্য। সব সময় তিনি প্রতিটি কাজের তদারকি করছেন, প্রয়োজনীয় নির্দেশানা দিচ্ছেন, সিদ্ধান্ত দিচ্ছেন, সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য মনিটরিং করছেন। দুর্যোগে চিকিৎসক বিশেষজ্ঞ ও সরকারের পরামর্শ মেনে চলার আহ্বান জানিয়ে হানিফ বলেন, সাংবাদিক বন্ধুদের প্রতি অনুরোধ, এ দুর্যোগ চিকিৎসক বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট সেবা কর্তৃপক্ষের মতামত ও তাদের সিদ্ধান্ত, পরামর্শ জাতির সামনে তুলে ধরার চেষ্টা করুন। যার মাধ্যমে দেশের জনগণ উপকৃত হবে। রাজনৈতিক নেতাদের নিয়ে পরস্পরের দোষারোপ এখন আর দেশবাসী দেখতে চায় না মন্তব্য করে আওয়ামী লীগের এ নেতা বলেন, দুর্যোগ মোকাবিলায় সরকারের কর্মকাণ্ড মুল্যায়নের সময় এখনও হয়নি। আগে দুর্যোগ কেটে যাক পরে সরকারে প্রতিটি কর্মকাণ্ড চুলচেরা বিশ্লেষণ করে মুল্যায়ন করা যাবে, সমালোচনাও করা যাবে। এ দুর্যোগ শেষ না হওয়া পর‌্যন্ত চিকিৎসক বিশেষজ্ঞ ও সরকারের পরামর্শ মেনে চলুন। মানবিক হোন মানবতার হাত বাড়িয়ে দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আস্থা রাখুন আর। আল্লাহর ওপর ভরসা রাখুন, ইনশাল্লাহ দুর্যোগ কেটে যাবে।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

ফটোগ্যালারী

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

শাহজাদপুর সংবাদ ডটকম, বিশেষ প্রতিবেদক, বুধবার, ২৬ সেপ্টেম্বও ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সন্মেলন ক...

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

বাংলাদেশ

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...

১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন

রাজনীতি

১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন

শাহজাদপুর সংবাদ ডেস্ক-  শাহজাদপুরের স্থগিত হওয়া সোনাতুনি ইউ'পি নির্বাচন আগামি ১৬ এপ্রিল অনুষ্ঠিত হচ্...

২০ বাসদ নেতাকর্মীর মুক্তির দাবিতে শাহজাদপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

রাজনীতি

২০ বাসদ নেতাকর্মীর মুক্তির দাবিতে শাহজাদপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি : বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে বরিশালে আড়াই হাজার অটো রিক্সা বন্ধের প্রতিবাদ করায় বাসদ নেতা ডাঃ...

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...