বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
দেশে গত ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু ও এক হাজার ১৬২ জন করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। যা আক্রান্ত ও মৃত্যুর একদিনের পরিসংখ্যানে এখন পর্যন্ত সর্বোচ্চ। এ নিয়ে মোট ১৭ হাজার ৮২২ জন আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৯ জনে। বুধবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান। বুলেটিনে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরসহ ৪১টি প্রতিষ্ঠানে ৭ হাজার ৯০০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আরো এক হাজার ১৬২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৮২২ জনে। আক্রান্ত রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৯ জন। যাদের মধ্যে ১২ জন পুরুষ এবং ৭ জন মহিলা। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৬৯ জনে। বয়সভিত্তিক বিশ্লেষণে- শুন্য থেকে ১০ বছর বয়সের মধ্যে এক শিশু, ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে এক জন, ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্যে থেকে ৭ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সের মধ্যে ৫ জন এবং ৭১ থেকে ৮০ বছর বয়সের মধ্যে ৫ জন মারা গেছেন। এই ১৯ জনের মধ্যে রাজধানীতে মারা গেছেন ১৩ জন। এছাড়া নারায়ণগঞ্জে এক জন, মুন্সীগঞ্জে এক জন, নড়াইলে এক জন, চট্টগ্রামে দুই জন এবং কুমিল্লায় এক জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় আরো ২১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে মোট তিন হাজার ৩৬১ জন সুস্থ হলেন। দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ২ লাখ ৯৩ হাজার ৮৮। এছাড়া আক্রান্ত হয়েছেন ৪৩ লাখ ৫৫ হাজার ৪৫৫ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৬ লাখ ১০ হাজার ৪২১ জন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”