শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের সংখ্যা আগের দিনের তুলনায় কমেছে। তবে এই সময়ে মৃত্যুর সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ৯ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। একই সময় দেশে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৩০৯ জন। এর মধ্য দিয়ে দেশে প্রায় ৫ হাজার লোকের করোনা শনাক্ত হয়েছে। দেশের ৬০টি জেলায় আক্রান্ত পাওয়া গেছে। সাতক্ষীরা, ঝিনাইদহ, খাগড়াছড়ি, রাঙামাটি জেলায় এখন পর্যন্ত কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। দেশের করোনা পরিস্থিতি নিয়ে আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিং দৈনিক সংবাদ বুলেটিনে এসব তথ্য জানানো হয়। গতকাল শুক্রবার থাকায় বেসরকারি হাসপাতালের পরীক্ষার হিসাব পাওয়া যায়নি বলে জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা। তিনি বলেন, দেশে অক্সিজেন সরবরাহের কোনো ঘাটতি নেই। উপজেলা পর্যায় পর্যন্ত প্রতিটি কোভিড–১৯ হাসপাতালে অক্সিজেন সরবরাহ আছে। এর আগে শুক্রবার ৫০৩ জন নতুন শনাক্তের কথা জানানো হয়। ওই দিন মারা যান ৪ জন। ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩৩৭টি নমুনা পরীক্ষা করা হয়। আগের দিন ৩ হাজার ৬৮৬টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় কম নমুনা পরীক্ষা করা হয়েছে। আজকের ব্রিফ্রিংয়ের তথ্য অনুযায়ী, দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ১৪০ জন। আর মোট শনাক্তের সংখ্যা ৪ হাজার ৯৯৮। গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটি বলছে, শুক্রবার বেলা দুইটা পর্যন্ত বিশ্বজুড়ে ১৮৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ২৮ লাখের বেশি মানুষ। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে ১ লাখ ৯৭ হাজারের বেশি মানুষ মারা গেছেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”