শাহজাদপুর সংবাদ ডটকমঃ যুগল পরিচালক শাহিন সুমন পরিচালিত ভৌতিক চলচ্চিত্র ‘সেদিন বৃষ্টি ছিল’ প্রেক্ষাগৃহে আসছে ১৯ সেপ্টেম্বর। ৫০টি প্রেক্ষাগৃহে দেখা যাবে এটি। প্রধান চরিত্রে অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্রটির কাহিনী লিখেছেন চিত্রনায়িকা রত্না। রত্নার বিপরীতে অভিনয় করেছেন সুমিত ও অভি। এই প্রসঙ্গে রত্না মিডিয়াকে বলেন, ‘নিজের জ্ঞান থেকে এই গল্পটি লিখছি। কাহিনীটি আমি লিখলেও চলচ্চিত্রের সংলাপ লিখতে পারি না। তাই বাবু ভাইকে (আবদুল্লাহ জহির বাবু) দিয়ে সংলাপ লিখিয়েছি। আর শাহিন ও সুমনের যৌথ পরিচালনার চলচ্চিত্র এটি।’
নির্মাতা শাহিন মিডিয়াকে বলেন, ‘মধুমিতা, জোনাকী, আনন্দ, এশিয়াসহ ৫০টি হলে মুক্তি পাবে ‘সেদিন বৃষ্টি ছিল’ । এক বছর তিন মাস ধরে চলচ্চিত্রটির কাজ করেছি। শুটিং করেছি ৪ মাস। বাকিটা অ্যানিমেশন ও পোস্ট প্রোডাকশন করতে সময় গেছে। আমরা এমন অনেক বিষয় তুলে ধরেছি, যা সাধারণত দেখা যায় না।’ সুমিত মিডিয়াকে বলেন, এটি একটি ভৌতিক ছবি। এর প্রত্যেকটি দৃশ্য একটু আলাদা ভাবে তুলে ধরা হয়েছে। দর্শক দেখলে তাদের অনেক ভালো লাগবে। রাজধানীসহ গাজীপুরের কালিয়াকৈরের শ্রীফলতলী জমিদার বাড়ি, রূপগঞ্জের মুড়াপাড়ার জমিদার বাড়ি, বান্দরবান, কক্সবাজারে চলচ্চিত্রটির শুটিং হয়েছে।
এতে সংগীত পরিচালনা করেছেন আহম্মেদ হুমায়ূন, জাহিদ হাসান বাবু ও ফিরোজ আলম। কণ্ঠ দিয়েছেন মনির খান, খেয়া, রেশমা, পুলক ও শাহেদ। কোরিওগ্রাফিতে ছিলেন মাসুম বাবুল, সাইফ খান কালু ও মোসলেম।
শাহজাদপুর সংবাদ ডটকম/পিএনএস/18/09/2014
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত
নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসন নানা অনুষ...
জীবনজাপন
শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন
শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...
সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে
আজ বৃহস্পতিবার (২৮ মে) দেশের শিল্প ভুবনের পথিকৃৎ শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৪৪তম মৃত্যুবার্ষিকী ছিল।
১৯৭৬ সালে ২৮ মে ক্...
শিল্প ও সাহিত্য
শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালিত
