শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
ফারুক হাসান কাহার, শাহজাদপুর  প্রতিনিধি : শাহজাদপুর উপজেলার কৈজুরীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন মারাত্মক আহত হয়েছে। স্থানীয় সুত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (২২ মে )  ইফতারের পূর্ব মুহুর্তে কৈজুরী হাটের অদূরে যমুনার চরে কৈজুরী গ্রামের মমিন প্রামানিকের ছেলে চয়ন ইসলাম গরুকে ঘাস খাওয়াতে গেলে আগে থেকেই সেখানে উপস্থিত পূর্ব চর কৈজুরী গ্রামের ইন্তু খার ছেলে সবুজ ও কামাল বেপারীর ছেলে  আব্দুল্লাহ, মামুন, ছানোয়ার, চয়নের কাছে সিগারেটের আগুণ চায়। এটা দিতে অপারগতা প্রকাশ করলে নিজেকে রোজাদার দাবী করার পরও চয়ন ইসলামকে থাপ্পর মারলে বিষয়টি কৈজুরী বাজারে ছড়িয়ে পড়লে চরম উত্তেজনা শুরু হয়। স্থানীয় ইউপি মেম্বর মারফত আলী সাংবাদিকদের জনান, দুপক্ষের মুখোমুখী অবস্থায় তিনি দু’পক্ষকে সামলানোর চেষ্টা করেছেন। এসময় চর কৈজুরী থেকে আরও কিছু লোকবল লাঠিসোটা নিয়ে এসে হামলা চালায়। এসময় কৈজুরী গ্রামের মৃত নকির প্রামাণিকের পুত্র আব্দুল মান্নান (৪৫), ময়লাল প্রামাণিক (৬০) আহত হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে অভিযুক্ত নূর হোসেনের পুত্র আব্দুল্লাহ জানান, তিনি তার ছোট ভাইকে মারা হয়েছে খবর পেয়ে কৈজুরীতে ছুটে গেলে নকির প্রামাণিকের লোকজন তাঁকে ধাওয়া করে। প্রাণের ভয়ে পাথালিয়াপাড়ার নূর ইসলামের বাড়ীতে আশ্রয় নেই। তারা ফালা, লাঠি, রড, রামদা দিয়ে পাল্টা আক্রমণ করে ছানোয়ার হোসেন (২৮) মামুন (১৮) ও আব্দুল্লাহ (৩৫)কে মারাত্মক আহত করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনো কোন মামলা হয়নি। দুপক্ষের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”