সিরাজগঞ্জ সংবাদদাতা: তাড়াশে পপি খাতুন (৩০) নামের দুই সন্তানের জননীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার সদর ইউনিয়নের কাউরাইল গ্রামের সাইফুল ইসলাম মুহুরীর স্ত্রী। রোববার বিকেলে তাড়াশ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। পুলিশ জানায়, রোববার দুপুরে সাইফুল ইসলামের ঘরের মধ্যে তার স্ত্রী পপি খাতুনের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে বাড়ির পাশ্ববর্তী লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে। তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ জানান, নিহত পপি তার স্বামীকে নিয়ে বাবার বাড়িতেই থাকতেন। তার একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। এ ব্যাপারে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুল রাজ্জাক জানান, বিকেলে পপি খাতুনের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসাপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
সম্পর্কিত সংবাদ
খেলাধুলা
ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড
করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...
শাহজাদপুর
শাহজাদপুরে মোনাকষা-বানতিয়ার রুটে অতিরিক্ত যাত্রী পরিবহণ
লকডাউন অমান্য করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মোনাকষা-বানতিয়ার.জামিরতা-ছোট চানতারা নৌরুটে চলাচলকারী অর্ধশতাধিক ইঞ্জিন...
বাংলাদেশ
আজ খাপড়া ওয়ার্ড গণহত্যা দিবস
১৯৫০ খৃস্টাব্দের ২৪ এপ্রিল রাজশাহী কেন্দ্রীয় কারাগারে সংঘঠিত একটি গণহত্যা। এই গণহত্যায় মোট ৭ জন জেলবন্দীকে হত্যা করা হযে...
জাতীয়
ভাষা সৈনিক ডা. আলী আজমলের ১৮তম মৃত্যুবার্ষিকীতে শাহজাদপুর সংবাদ ডটকম পরিবারের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা
বায়ান্নর ভাষা আন্দোলনের এক লড়াকু সৈনিক ডা. আলী আজমল বুলবুল। মায়ের ভাষার মর্যাদা রক্ষার দাবীতে ১৯৫২ সালের ২১ শে ফেব্রু...
খেলাধুলা
করোনায় আক্রান্ত সাকিব আল হাসানের বাবা
জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের বাবা মাগুরার কৃষি ব্যাংক কর্মকর্তা মাশরুর রেজা কুটিল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।...
